অথর্ববেদ ৪/১১/২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

17 December, 2025

অথর্ববেদ ৪/১১/২

ঋষি— ভৃগ্বঙ্গিরাঃ দেবতা— ইন্দ্রঃ, অনড্বান্ ছন্দ— ভুরিক্ত্রিষ্টুপ্ সূক্তম্— অনড্বান্ সূক্ত

अ॑न॒ड्वानिन्द्रः॒ स प॒शुभ्यो॒ वि च॑ष्टे त्र॒यां छ॒क्रो वि मि॑मीते॒ अध्व॑नः। भू॒तं भ॑वि॒ष्यद्भुव॑ना॒ दुहा॑नः॒ सर्वा॑ दे॒वानां॑ चरति व्र॒तानि॑ ॥

অথর্ববেদ ৪/১১/২

ব্রহ্মবিদ্যা পুরুষার্থশ্চোপদিশ্যেতে

অনড্বান্ ইন্দ্রঃ স পশুভ্যো বি চষ্টে ত্রয়াং চক্‌রো বি মিমীতে অধ্বনঃ।
ভূতং ভবিষ্যদ্ ভুবনা দুহানঃ সর্বা দেবানাং চরতি ব্রতানি॥ 
অথর্ববেদ ৪/১১/২

পদার্থঃ (সঃ) সেই (ইন্দ্রঃ) পরম ঐশ্বর্যবান (অনড্বান্) প্রাণ ও জীবিকা প্রদানকারী পরমেশ্বর  (পশুভ্যঃ) ব্যক্ত বাণীর ও অব্যক্ত বাণীর জীবদের জন্য (বি) বিবিধ প্রকারে (চষ্টে) দর্শন করেন (শক্রঃ) সেই সমর্থ পরমাত্মা (ত্রয়ান্) তিন অবয়ব [ভূমি সূর্য ও অন্তরীক্ষ] এর (অধ্বনঃ)  মার্গসমূহকে  (বি)  বিশেষভাবে   (মিমীতে) পরিমাপ করেন। (ভূতম্) ভূত, (ভবিষ্যৎ) ভবিষ্যত এবং (ভুবনা=০-নি) লোক বা বর্ত্তমান বস্তুসমূহকে   (দুহানঃ) পরিপূর্ণ করে তিনি (দেবানাম্) ইন্দ্রিয়সমূহের (সর্বা ব্রতানি) সমস্ত কার্যকে (চরতি) সিদ্ধ করেন ॥ (ক্ষেমকরণ ত্রিবেদী)

ভাবার্থঃ পরমেশ্বর সংসারের কর্মের সাক্ষী হয়ে তিন লোক এবং তিন কাল সম্পর্কে স্মরণ রাখেন, এবং দর্শনাদি সব কাজ করেন॥

টিপ্পণীঃ [ইন্দ্রঃ=ইদি পরমৈশ্বর্যে (ভ্বাদিঃ)। ত্রয়ান্ অধ্বনঃ= আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক মার্গ, জীবনের। ভূতম্ আদি দুহানঃ= পরমেশ্বর তিন কালের জগৎ থেকে, প্রজার জন্য, দুগ্ধ আদি পদার্থের দোহন করছেন এবং তিনি সূর্যাদি দেবতাদের কর্মও স্বয়মেব সম্পাদিত করছেন। ব্রতম্ কর্মনাম (নিঘং০ ২।১)। পশুভ্যঃ="তবেমে পঞ্চ পশবো বিভক্তা গাবো অশ্বাঃ পুরুষা অজাবয়ঃ" (অথর্ব০ ১১।২।৯)।] বিশ্বনাথ বিদ্যালঙ্কার


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ

  রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ | নিলেশ নীলকণ্ঠ ওক মহাভারতের সময় নির্ধারণের জন্য ১৩০-এরও বেশি প্রচেষ্টা এবং রামায়ণের সময় নির্ধারণের জ...

Post Top Ad

ধন্যবাদ