অথর্ববেদ ৪/১১/১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

17 December, 2025

অথর্ববেদ ৪/১১/১

অথর্ববেদ ৪/১১/১ ব্রহ্ম বিদ্যা এবং পুরুষার্থের উপদেশ

अ॑न॒ड्वान्दा॑धार पृथि॒वीमु॒त द्याम॑न॒ड्वान्दा॑धारो॒र्वन्तरि॑क्षम्। अ॑न॒ड्वान्दा॑धार प्र॒दिशः॒ षडु॒र्वीर॑न॒ड्वान्विश्वं॒ भुव॑न॒मा वि॑वेश ॥

অনড্বান্ দাধার পৃথ্বীম্ উত দ্যাম্ অনড্বান্ দাধার ঊর্ব্ অন্তরিক্ষম্। অনড্বান্ দাধার প্রদিশঃ ষড্ উর্বীঃ অনড্বান্ বিশ্বং ভুবনম্ আ বিবেশ॥ অথর্ব০ ৪।১১।১


পদার্থঃ (অনড্বান্) প্রাণ জীবিকা প্রদানকারী পরমেশ্বর (পৃথিবীম্) পৃথিবী  (উত) ও (দ্যাম্)  সূর্যকে  (দাধার) ধারণ করেছিলেন। (অনড্বান্) প্রাণ ও জীবিকা প্রদানকারী পরমেশ্বর  (উরু) বিস্তৃত  (অন্তরিক্ষম্) মধ্য লোক বা আকাশকে (দাধার) ধারণ করেছিলেন। (অনড্বান্) প্রাণ ও জীবিকা প্রদানকারী পরমেশ্বর (ষট্) পূর্বাদি, নীচে ও উপকারী ছয়টি (উর্বীঃ) বিস্তৃত (প্রদিশঃ) মহাদিশাকে (দাধার) ধারণ করেছিলেন। (অনড্বান্) প্রাণ ও জীবিকা প্রদানকারী পরমেশ্বর (বিশ্বং ভুবনম্) সমস্ত জগতের মধ্যে (আ বিবেশ) সব প্রকারে/সর্বতোভাবে প্রবেশ করেছিলেন ॥ ক্ষেমকরণ ত্রিবেদীকৃত ভাষ্য

ভাবার্থঃ পুনরুক্তি নিশ্চয় দ্যোতক, অর্থাৎ এক পরমাত্মাই সমস্ত জীবন সাধন প্রদান করে সমস্ত পদার্থ রচনা করেছেন, সমস্ত মনুষ্য ভক্তি পূর্বক উনার অপার মহিমা বিচার করে সদা পুরুষার্থ করুক ॥১

টিপ্পণী ঃ [অনড্বান্= অনো বহতীতি (দশপাদ্যুণাদিবৃত্তি, ৯।১০৭) , এই অভিপ্রায়ের দ্যোতক মন্ত্র, যথা "পঞ্চবাহী বহত্যগ্রমেষাং প্রষ্টয়ো যুক্তা অনুসংবহন্তি। অয়াতমস্য দদৃশে ন যাতং পরং নেদীয়োঽবরং দবীয়ঃ" দেখো অথর্ববেদ ভাষ্য (১০।৮।৮); মন্ত্রে পরমেশ্বরকে সংসার-শকটের বহনকারী বলা হয়েছে। ষডুর্বী= "দ্যৌশ্চ পৃথিবী চ অহশ্চ রাত্রিশ্চ আপচৌষধয়শ্চ" (সায়ণ)। বস্তুতঃ 'ষডুর্বীঃ' পদ প্রদিশঃ এর বিশেষণ। উর্বীঃ =ঊর্ণুঞ্ আচ্ছাদনে (অদাদিঃ)। এই ৬ টি হলো পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, ধ্রুবা ও ঊর্ধ্ব দিশা। বিশ্বম্, ভুবনম্ = জাত্যেকবচন, ভুবন ১৪ টি।] [১. মন্ত্র ১১ এ অনড্বান্-কে 'ব্রহ্ম' বলা হয়েছে।] -বিশ্বনাথ বিদ্যালঙ্কার

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ

  রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ | নিলেশ নীলকণ্ঠ ওক মহাভারতের সময় নির্ধারণের জন্য ১৩০-এরও বেশি প্রচেষ্টা এবং রামায়ণের সময় নির্ধারণের জ...

Post Top Ad

ধন্যবাদ