অথর্ববেদ ৪/১১/৮ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

17 December, 2025

অথর্ববেদ ৪/১১/৮

অথর্ববেদ ৪/১১/৮
ঋষিঃ– ভৃগ্বঙ্গিরাঃ দেবতা– ইন্দ্রঃ, অনড্বান্ ছন্দঃ– অনুষ্টুপ্, সূক্তঃ– অনড্বান সূক্ত

মধ্যমেতদনডুহো যত্রৈষ বহ আহিতঃ।
এতাবদস্য প্রাচীনং যাবান্ প্রত্যঙ্ সমাহিতঃ॥ 

অথর্ব০ ৪/১১/৮

পদার্থঃ (অনডুহঃ) সংসার-শকটের বহনকারী পরমেশ্বরের (এতৎ) ইহা (মধ্য) মধ্য প্রদেশ, (যত্র) যেখানে (এষঃ বহঃ) এই বহনকারী পরমেশ্বর (আহিতঃ) স্থিত/বর্তমান। (এতাবৎ) এতটাই (অস্য) এই অনড্বান্-পরমেশ্বরের (প্রাচীন) পূর্বের ভাগ আছে, (যাবান্=যাবৎ) যতটা (প্রত্যঙ্) পশ্চিমে (সমাহিতঃ) সম্যক্ স্থিত রয়েছে। বিশ্বনাথ বিদ্যালঙ্কার॥

টিপ্পণীঃ [কর্কট ও মকর রাশিকে পরস্পর স্পর্শকারী রেখা রাশিচক্রকে দুই ভাগে বিভক্ত করে, পূর্বভাগে এবং পশ্চিমভাগে। এই দুই ভাগ পরিমাণে সমান-সমান। বহনকর্ত্তা অনড্বান্-পরমেশ্বর, এই দুই বিভাগের মধ্যে স্থিত হয়ে দুই ভাগের বহন করেন, শাসন করেন। সৌরজগতে সূর্য কর্কটক্রান্তি-মকরক্রান্তি রেখাকে দুটি সমান-সমান ভাগে বিভক্ত করে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে সূর্য এই রেখার পূর্বদিকে থাকে, এবং জুলাই থেকে ডিসম্বর পর্যন্ত ৬ মাসে পশ্চিমদিকে থাকে। ইহাকেই, মন্ত্রে 'প্রাচীনম্' ও 'প্রত্যঙ্' দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। 'বহঃ' এর অর্থ হলো সৌর পরিবারের বহনকারী সূর্য। আহিতঃ= সূর্য স্থাপিত করা হয়েছে 'চতুষ্পাৎ ব্রহ্ম' দ্বারা।]

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ

  রামায়ণ ও মহাভারতের সময় নির্ধারণ | নিলেশ নীলকণ্ঠ ওক মহাভারতের সময় নির্ধারণের জন্য ১৩০-এরও বেশি প্রচেষ্টা এবং রামায়ণের সময় নির্ধারণের জ...

Post Top Ad

ধন্যবাদ