পুনর্মনঃ পুনরায়ুর্মআগন্ পুনঃ প্রাণঃ পুনরাত্মা ম আগন্ পুনশ্চক্ষুঃ পুনঃ শ্রোত্রং ম আগন্। বৈশ্বানরোদব্ধস্তনুপাঅগ্নিৰ্নঃ পাতু দুরিতাদবদ্যাৎ॥ (যজুর্বেদ-৪/১৫)
পদার্থ : যাঁহার সম্বন্ধ বা কৃপা দ্বারা (মে) আমাকে যে (মনঃ) বিজ্ঞানসাধক মন (আয়ুঃ) আয়ু (পুনঃ) বারংবার [বার বার] (আগন্) প্রাপ্ত হয় (মে) আমাকে (প্রাণঃ) শরীরের আধার প্রাণ (পুনঃ) পুনরায় (আগন্) প্রাপ্ত হয়। (আত্মা) সর্বত্র ব্যাপক সর্বান্তর্যামী পরমাত্মার বিজ্ঞান (আগন্) প্রাপ্ত হয়, (মে) আমাকে (চক্ষুঃ) দেখিবার জন্য চক্ষু (পুনঃ) পুনরায় (আগন) প্রাপ্ত হয় এবং (শ্রোত্রম্) শব্দকে গ্রহণকারী কর্ণ (আগন্) প্রাপ্ত হয়, সেই (অদব্ধঃ) হিংসা করিবার অযোগ্য (তনৃপাঃ) শরীর বা আত্মার রক্ষাকারী এবং (বৈশ্বানরঃ) শরীর প্রাপ্তকারী (অগ্নিঃ) অগ্নি বা বিশ্বকে প্রাপ্তকারী ঈশ্বর (নঃ) আমাদিগকে (অবদ্যাৎ) নিন্দিত (দুরিতাৎ) পাপ হইতে উৎপন্ন দুঃখ বা দুষ্ট কর্ম হইতে (পাতু) পালন করিয়া থাকেন ॥
ভাবার্থ : এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে। যখন জীব শয়ন করিবার বা মরণাদি ব্যবহার প্রাপ্ত হয় তখন যে যে মনাদি ইন্দ্রিয় নাশ হইবার সমান হইয়া পুনরায় জাগিবার বা জন্মান্তরে যে সব কার্য্য করিবার সাধন প্রাপ্ত হয় সেই সব ইন্দ্রিয় যে বিদ্যুৎ অগ্নি ইত্যাদির সম্পর্ক, পরমেশ্বরের অস্তিত্ব বা ব্যবস্থা দ্বারা শরীর যুক্ত হইয়া কাৰ্য্য করিতে সক্ষম হয়। সেই সম্যক্ প্রকার সেবন কৃত জঠরাগ্নি সকলের রক্ষা করে এবং যাহা উপাসনা কৃত জগদীশ্বর পাপরূপ কর্ম হইতে পৃথক করিয়া ধর্মে প্রবৃত্ত করিয়া বারংবার মনুষ্য জন্ম প্রাপ্ত করাইয়া দুষ্টাচার বা দুঃখ হইতে পৃথক করিয়া ইহলোক বা পরলোকের সুখ প্রাপ্ত করান ॥
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্নাতি নরোऽপরাণি ।
তথা শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংযাতি নবানি দেহী ॥ গীতা ২/২২
পদপাঠ : বায়াংসি । জীর্ণানি । যথা । বিহায় । নবানি । গৃহ্নানি । নরঃ । অপরাণি । তথা । শরীরাণি । বিহায় । জীর্ণানি । অন্যানি । সংযাতি । নবানি । দেহী ॥
পদার্থ : (নরঃ) মনুষ্য (যথা) যেরূপ (বাসাংসি জীর্ণানি) পুরাণো বস্ত্র (বিহায়) পরিত্যাগ করে (নবানি) নতুন বস্ত্র (গৃহ্নাতি) গ্রহণ করে (তথা) সেরূপ (দেহী) জীবাত্মা (জীর্ণানি শরীরাণি বিহায়) জীর্ণ শরীর ত্যাগ করে (অন্যানি নবানি সংযাতি) অন্য নতুন শরীর প্রাপ্ত হয়।
সরলার্থ : মনুষ্য যেরূপ - পুরাণো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, সেরূপ জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর প্রাপ্ত হয়।

No comments:
Post a Comment
ধন্যবাদ