ঋগ্বেদ ১০/৭১/২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

29 July, 2026

ঋগ্বেদ ১০/৭১/২

ঋষি | দেবতা | ছন্দ | স্বর

ঋষিঃ—বৃহস্পতিঃ॥ দেবতা—জ্ঞানম্॥ ছন্দঃ—১. ত্রিষ্টুপ্। ২. ভুরিক্ ত্রিষ্টুপ্। ৩, ৭. নিচৃত্ ত্রিষ্টুপ্। ৪. পাদনিচৃত্ ত্রিষ্টুপ্। ৫, ৬, ৮, ১০, ১১. বিরাট্ ত্রিষ্টুপ্। ৯. বিরাড্ জগতী॥ একাদশর্চং সূক্তম্॥

সক্তু॑মিব॒ তিত॑উনা পু॒নন্তো॒ যত্র॒ ধীরা॒ মন॑সা॒ বাচ॒মক্র॑ত। 

অত্রা॒ সখা॑য়ঃ স॒খ্যানি॑ জানতে ভ॒দ্রৈষাং॑ ল॒ক্ষ্মীর্নিহি॒তাধি॑ বা॒চি॥ (ঋগ্বেদ ১০.৭১.২)

স্বররহিত মন্ত্র

সক্তুমিব তিতউনা পুনন্তো যত্র ধীরা মনসা বাচমক্রত। অত্রা সখায়ঃ সখ্যানি জান্তে ভদ্রৈষাং লক্ষ্মীর্নিহিতাধি বাচি॥

স্বরসহ পদপাঠ

সক্তু॑ম্ঽইব । তিত॑ऽউনা । পু॒নন্তঃ॑ । যত্র॑ । ধীরাঃ॑ । মন॑সা । বাচ॑ম্ । অক্র॑ত । অত্র॑ । সখা॑য়ঃ । স॒খ্যানি॑ । জা॒ন॒তে॒ । ভ॒দ্রা । এ॒ষা॒ম্ । ল॒ক্ষ্মীঃ । নিহি॑তা । অধি॑ । বা॒চি ॥

স্বররহিত পদপাঠ

সক্তুম্ঽইব । তিতऽউনা । পুনন্তঃ । যত্র । ধীরাঃ । মনসা । বাচম্ । অক্রত । অত্র । সখায়ঃ । সখ্যানি । জান্তে । ভদ্রা । এষাম্ । লক্ষ্মীঃ । নিহিতা । অধি । বাচি ॥ ১০.৭১.২

পদার্থঃ-[আধিভৌতিক ভাষ্য] (সক্তুম্, এব) [সুক্তুঃ = সুক্তুঃ সচতের্দুধাবো ভবতি (নিরুক্ত ৪.১০)] অশুদ্ধ মিশ্রিত ছাতু যাকে হাত দিয়ে শুদ্ধ করা কষ্টসাধ্য হয়, তাকে যেভাবে সহজে শুদ্ধ করা হয় (তিতউনা) [তিতউ = তিতউ পরিপবনম্ ভবতি। ততবদ্বা তুন্নবদ্বা তিলমাত্রম্ তুন্নমিতি বা (নিরুক্ত ৮.৯)] সূক্ষ্ম ছিদ্র যুক্ত বিস্তৃত শোধন কর্মকারী ছাঁকনি দিয়ে, (য়ত্র, ধীরাঃ) সেইরূপ যখন অথবা যেখানে অত্যন্ত সত্ত্বগুণ ধারণকারী সৃষ্টির প্রারম্ভে উৎপন্ন ঋষি ধ্যানাবস্থিত অবস্থায় [ধীরাঃ = প্রজ্ঞানবন্তো ধ্যানবন্তঃ (নিরুক্ত ৪.১০)] (মনসা) সমাহিত অন্তঃকরণ দ্বারা (পুনন্তঃ) অন্তরীক্ষস্থ বেদ বাণীকে শুদ্ধ করে (বাচম্, অক্রত) সেই বেদ বাণীকে নিজের অন্তঃকরণে ধারণ করেন। (অত্র, সখায়ঃ) এই বেদবিদ্যার বিষয়ে সব প্রাণীদের সখারূপ হিতচিন্তক সেই ঋষিজন (সখ্যানি, জানতে) [সখা = সমানম্ খ্যাতীতি সখা (উ.কো.৪.১২৮)] যেখানে এমন মানুষ আছেন যারা সকল প্রাণীর প্রতি মিত্রধর্মকে জানেন, সেখানে ঈশ্বরের সহায়তায় বেদমন্ত্র, সেগুলোর পদের অর্থ অর্থাৎ শব্দ এবং অর্থের সম্বন্ধকে পূর্ণ রূপে জেনে যান। (এষাম্, বাচি, অধি) সেই বেদবাণীর মধ্যে (ভদ্রা, লক্ষ্মীঃ) [লক্ষ্মীঃ = লক্ষ্মীর্লাভাদ্বা লক্ষণাদ্বা লক্ষ্যতে চিন্ত্যতে সর্বেণ - স্কন্দস্বামী (নিরুক্ত ৪.১০), ভদ্রম্ = ভদ্রম্ ভগেন ব্যাখ্যাতম্ ভজনীয়ম্ ভূতানামভিদ্রবণীয়ম্ ভবদ্রময়তীতি বা (নিরুক্ত ৪.১০)] সকল প্রাণীর জন্য প্রাপ্ত করার যোগ্য পদার্থ আর চিন্তন অর্থাৎ সেই পদার্থের বিজ্ঞান (নিহিতা) নিহিত থাকে।



ভাবার্থ - মানব সৃষ্টি উৎপত্তির সময় এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বেদমন্ত্র ব্যাপ্ত থাকে। সেগুলো সম্পূর্ণ অন্তরীক্ষের মধ্যে ব্যাপ্ত থাকে। সৃষ্টির প্রথম প্রজন্মে উৎপন্ন হওয়া চার সর্বশ্রেষ্ঠ ঋষি সমাধিস্থ মনের দ্বারা অন্তরীক্ষ থেকে সেই ঋচাগুলোকে সেইভাবে ছাঁনিয়ে গ্রহণ করে যেভাবে ছাতু বা আটা ছাঁকনি দিয়ে শুদ্ধ করা হয়। যেরূপ ছাঁকনি ছাড়া হাত দিয়ে ছাতু বা আটাকে শুদ্ধ করা কঠিন হয়, সেইরূপ সমাধিস্থ মন ছাড়া অন্তরীক্ষস্থ ঋচাকে গ্রহণ করা সম্ভব হবে না। এখানে এই উপমা এটাও দর্শায় যে চারজন ঋষির দ্বারা বেদমন্ত্র গ্রহণ করার জন্য এটা সিদ্ধ হয়ে যায় না যে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে এই সমস্ত মন্ত্রের অতিরিক্ত আর কোনো মন্ত্র ছিল না। যদি এমন হতো, তাহলে ছাঁকনি দিয়ে ছাতু ছাঁনিয়ে নেওয়ার সমান মন্ত্রকে গ্রহণ করার চর্চা হতো না। সেই চারজন ঋষি প্রাণীমাত্রের হিতচিন্তক আর মুক্তি থেকে পুনরাবৃত্ত হয়ে মানুষের মধ্যেও সর্বোচ্চ স্তরের ছিলেন। এইজন্য তাঁরাই মন্ত্রকে গ্রহণ করতে সক্ষম হন। তাঁরা ঈশ্বরের কৃপায় সেই গৃহীত মন্ত্র, সেগুলোর পদ আর সেই পদের অর্থের নিত্য সম্বন্ধকে সম্পূর্ণ রূপে জেনে নেন। সেইসব মন্ত্রের মধ্যে সৃষ্টির সম্পূর্ণ পদার্থকে যথাযথ ভাবে জানার জন্য সম্পূর্ণ বিজ্ঞান নিহিত আছে আর সেই বিজ্ঞান প্রত্যেক মানুষের জন্য সকল প্রকারের লাভ প্রাপ্তকারীও হয়।

পদার্থ (পণ্ডিত হরিশরণ সিদ্ধান্তালঙ্কার)

[১] (ইব) = যেমন (সক্তুম্) = সত্তু-কে (তিতউনা) = চালুনি দ্বারা (পুনন্তঃ) = পবিত্র করা হয়, সেইরূপ (যত্র) = যেখানে (ধীরাঃ) = জ্ঞানে রত ধীর ব্যক্তিগণ (মনসা) = মনের দ্বারা, মনে মনন ও চিন্তনের মাধ্যমে (বাচম্) = এই বেদবাণীকে (অক্রত) = প্রকৃতি-প্রত্যয়ের বিচার দ্বারা প্রকৃত অর্থে প্রকাশ করেন, (অত্রা) = এখানে (সখায়ঃ) = [সহ খ্যানং যেষাং] একত্র হয়ে জ্ঞানের আলোচনা করেন যাঁরা, সেই ব্যক্তিগণ (সখ্যানি) = প্রকৃত মৈত্রীকে (জানতে) = অনুভব করেন। এই জগতে প্রকৃত মৈত্রী তো কেবল প্রভুর সঙ্গেই; সেই মৈত্রীর অনুভূতি জ্ঞানের আলোচনা করেন যাঁরাই, তাঁরাই লাভ করতে পারেন।

[২] (এষাং বাচি) = তাঁদের বাণীতে (ভদ্রা লক্ষ্মীঃ) = কল্যাণময়ী লক্ষ্মী (অধি নিহিতা) = প্রাচুর্যসহকারে নিহিত থাকে। তাঁদের বাণী পবিত্র হয়; তা সকলের জন্য শুভ বাক্যই উচ্চারণ করে। সর্বদা প্রভুর নামের স্মরণ করার ফলে এই লক্ষ্মী-সম্পদে তা সমৃদ্ধ হয়ে থাকে। যখন প্রভুই লক্ষ্মীবান, তখন তাঁদের বাণীতে লক্ষ্মী থাকবে না কেন! প্রকৃতপক্ষে তাঁদের বাণীতে এমন শক্তি এসে যায় যে, তাঁরা যা কিছু বলেন, তাই-ই ঘটতে থাকে।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ঋগ্বেদ ১০/৭১/৩

ঋষি | দেবতা | ছন্দ | স্বর ঋষিঃ —বৃহস্পতিঃ॥  দেবতা —জ্ঞানম্॥  ছন্দঃ —১. ত্রিষ্টুপ্। ২. ভুরিক্ ত্রিষ্টুপ্। ৩, ৭. নিচৃত্ ত্রিষ্টুপ্। ৪. পাদনিচৃ...

Post Top Ad

ধন্যবাদ