অথর্ববেদ ১০/৭/২০ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

02 December, 2025

অথর্ববেদ ১০/৭/২০

 ব্রহ্মস্বরূপনিরূপণোপদেশঃ−

ঋষি- অথর্বা, ক্ষুদ্রঃ দেবতা- স্কন্ধঃ, আত্মা ছন্দ- উপরিষ্টাজ্জ্যোতির্জগতী সূচক- সর্বাধারবর্ণন সূক্ত

যস্মাদৃচো আপাতক্ষন্যজুর্যস্মাদাপাকষন। 

সামানি যস্য লোমানি অথর্বাঙ্গিরসো মুখং স্কম্ভং তং ব্রুহি কতমঃ স্বিদেভ সঃ।

ক্ষেমকরণ ত্রিবেদীকৃত পদার্থ ভাষ্যঃ

পদার্থঃ (যস্মাৎ) যার থেকে [প্রাপ্ত করে] (ঋচঃ) ঋগ্ মন্ত্রের [স্তুতিবিদ্যা-সমূহকে] (অপ-অতক্ষন্) তাঁরা [ঋষিগণ] সূক্ষ্ম করেছে [উত্তমরূপে বিচার করেছে] (যস্মাৎ) যার থেকে [প্রাপ্ত করে] (যজুঃ) যজুর্জ্ঞান [সৎকর্মের বোধ] (অপ-অকষন্) তাঁরা নির্ণয় করেছে। (সামানি) মোক্ষবিদ্যা-সমূহ (যস্য) যার (লোমানি) লোম [সমান ব্যাপক] এবং (অথর্ব-অঙ্গিরসঃ) অথর্বমন্ত্র [নিশ্চল ব্রহ্মের জ্ঞান] (মুখম্) মুখ [তুল্য], (সঃ) তিনি (কতমঃ স্বিৎ) কে (এব) নিশ্চিতরূপে ? [উত্তর] (তম্) তা (স্কম্ভম্) স্কম্ভ [ধারণকারী পরমাত্মা] (ব্রূহি) তুমি বলো ॥২০॥

ভাষ্যঃ ঋষিগণ নিশ্চিত করেছেন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ ঈশ্বরকৃত এবং সমস্ত সংসারের কল্যাণকারক ॥২০॥ এই মন্ত্র মহর্ষিদয়ানন্দকৃত ঋগ্বেদাদিভাষ্যভূমিকা পৃষ্ঠ ৯। এ ব্যাখ্যাত আছে ॥

বিশ্বনাথ বেদলঙ্কার পদার্থঃ (যস্মাৎ) যে পরমেশ্বর থেকে/দ্বারা [ঋষিগণ] (ঋচঃ) ঋচা-সমূহ [ঋগ্বেদ] (অপাতক্ষন্) প্রাপ্ত করেছে, (যস্মাৎ) যে পরমেশ্বর থেকে (যজুঃ) যজুর্বেদ (অপাকষন্ঃ) প্রাপ্ত করেছে। (সামানি) সামবেদের মন্ত্র (যস্য) যে পরমেশ্বরের (লোমানি) লোম সদৃশ। (অথর্বাঙ্গিরসঃ) অঙ্গ-সমূহের তথা ঔষধি-সমূহের রসের বর্ণনাকারী অথর্ববেদ (মুখম্) যার মুখবৎ মুখ্য (তম্)  উনাকে  (স্কম্ভম্) স্কম্ভ (ব্রূহি) তুমি বলো, (কতমঃ স্বিৎ এব সঃ) অর্থ দেখো (মন্ত্র ৪)

টিপ্পণীঃবিশ্বনাথ বেদলঙ্কার:

[অপাতক্ষন্ = এই ক্রিয়াপদে তক্ষণ-এর কথন হয়েছে। তক্ষা/ছুতোর অর্থাৎ তর্খান তক্ষণ/কাষ্ঠ কাটা/নক্সা কাটা/খোদাই দ্বারা কাষ্ঠ থেকে অভীষ্ট বস্তু প্রাপ্ত করে এভাবেই ঋষি বা তপস্বী তপশ্চর্যা আদি দ্বারা পরমেশ্বর থেকে ঋগ্বেদ প্রাপ্ত করে। অপাকষন্ = এই ক্রিয়াপদে "কষ" ধাতু আছে যার অর্থ হলো "হিংসা" (ভ্বাদিঃ)। ঋষি বা তপস্বী, নিজ এষণা/আসক্তির ক্ষয় করে, যজুর্বেদ পরমেশ্বর থেকে প্রাপ্ত করে। যজুর্বেদ কাম্য কর্মকাণ্ডের বর্ণনা করে, ৪০ অধ্যায়ে আধ্যাত্ম তত্ত্ব-সমূহের বর্ণনা করে। ঋষি বা তপস্বী, আধ্যাত্ম জীবনে, নিজ এষণা/আসক্তির ক্ষয় (কষ হিংসায়াম্) করে যজুর্বেদ প্রাপ্ত করে। সামবেদ ভক্তিগানের বর্ণনা করে, যে গানগুলোর দ্বারা প্রায়ঃ লোমহর্ষণ হয়ে যায়/হয়। অতঃ সামবেদকে লোমানি বলা হয়েছে। অথর্ববেদে নানা ঐহিক তথা পারলৌকিক বিষয়ের অধিক বর্ণনা আছে এইজন্য অথর্ববেদকে মুখ অর্থাৎ মুখ্যবেদ বলা হয়েছে। অঙ্গিরাঃ-অঙ্গানাং রসঃ (বৃহদ্০ উপ০ ১।৩।১৯)]

টিপ্পণীঃ (ক্ষেমকরণ ত্রিবেদী)

(যস্মৎ) পরমেশ্বরাত্ প্রাপ্য (ঋচঃ) ऋग् वाङ्नाम-নিঘ০ ১।১১। ঋগ্বেদমন্ত্রাঃ [অপাতক্ষন্] তক্ষূ তনূকরণে-লং। সূক্ষ্মীকৃতবন্তঃ। যথাৱদ্ বিবেচিতবন্তঃ (যজুঃ) অ° ৭।৫৪।২। যজুর্বেদম্। সৎকর্মজ্ঞানম্ (যস্মাৎ) (অপাকষন্) কষ হিংসায়াম্-লং। কষপাষাণেন সুবর্ণঘর্ষণপ্রস্তরেণ যথা সাক্ষাত্কৃতবন্তঃ (সামানি) অ° ৭।৫৪।১। ষো অন্তকর্মণি-মননি্। সামজ্ঞানানি। মোক্ষজ্ঞানানি (যস্য) (লোমানি) রোমতুল্যানি (অথর্বাঙ্গিরসঃ) স্নামদিপদ্যর্তি°। উ° ৪।১১৩। অ+থর্ব চরণে=গতৌ-ৱনিপ্, ৱলোপো বিকল্পেন। অথর্বানোऽথর্বন্তস্থর্বতিচ্চরতিকর্মা তৎপ্ৰতিষেধঃ-নিরু° ১১।১৮। অঙ্‌তেরসিরিরুডাগমশ্চ। উ° ৪।২৩৬। অগি গতৌ-অসি, ইরুডাগমশ্চ। অথর্বণো নিস্চলস্বভাবস্য পরমেশ্বরস্য আঙিরসো বোধাঃ। অথর্ববেদমন্ত্রাঃ (মুখম্)। অন্যৎ পূর্ববৎ ॥


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অষ্টাঙ্গহৃদয়ম্

  পুরোবচন আয়ুর্বেদীয় বাঙ্ময়ের ইতিহাস ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি দেবদের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে অত্যন্ত প্রাচীন, গৌরবময় এবং বিস্তৃত। ভগ...

Post Top Ad

ধন্যবাদ