প্রথম মন্ত্রে রাজধর্মের উপদেশ করা হইয়াছে ।
নম॑স্তে রুদ্র ম॒ন্যব॑ऽউ॒তো ত॒ऽইষ॑বে॒ নমঃ॑ ।
বা॒হুভ্যা॑মু॒ত তে॒ নমঃ॑ ॥ ১ ॥
পদার্থঃ–হে (রুদ্র) দুষ্ট শত্রুদিগকে রোদনকারী রাজন্ । (তে) তোমার (মন্যবে) ক্রোধযুক্ত বীর পুরুষদিগের জন্য (নমঃ) বজ্র প্রাপ্ত হউক, (উতো) এবং (ইষবে) শত্রুদিগের বধকারী (তে) তোমার জন্য (নমঃ) অন্ন প্রাপ্ত হউক (উত) এবং (তে) তোমার (বাহুভ্যাম্) বাহুগুলির দ্বারা (নমঃ) বজ্র শত্রুগুলিকে প্রাপ্ত হউক।
ভাবার্থঃ–যে রাজ্য করিতে চাহে তাহাকে হস্ত-পদর বল, যুদ্ধের শিক্ষা তথা শস্ত্রাদির সংগ্রহ করিতে হইবে ॥ ১ ॥ [অনুবাদকঃ সতীশ চন্দ্র বিদ্যারত্ন]
পদার্থঃ (রুদ্র) হে দুঃখ বিনাশক পরমেশ্বর! (তে মন্যবে) প্রদেয় জ্ঞানের জন্য তোমাকে (নমঃ) নমস্কার। (উত উ) এবং নিশ্চয়রূপে (তে ইষবে) প্রেরণাদানের জন্য (নমঃ) নমস্কার (উত) এবং (তে বাহুভ্যাম্) এই উভয় প্রযত্নের জন্য তোমাকে (নমঃ) নমস্কার।
ভাবার্থঃ প্রদেয় জ্ঞান এবং প্রেরণা দ্বারা সিদ্ধ অভ্যুদয় এবং নিঃশ্রেয়স ফলের জন্য, হে পরমেশ্বর! তোমাকে নমস্কার। তুমিই দুঃখ বিনাশক, আমাদের ঐরূপ প্রেরণা প্রদান করো যেন আমরা নিজেদের এবং অন্যের দুঃখের কারণ না হই॥
পদার্থঃ— হে (রুদ্র) দুষ্ট শত্রুগণকে রোদন করান রাজন্! (তে) তোমার (মন্যবে) ক্রোধযুক্ত বীর পুরুষের জন্য (নমঃ) বজ্র প্রাপ্ত হোক, (উতো) এবং (ইষবে) শত্রুগণকে বধকারী (তে) তোমার জন্য (নমঃ) অন্ন প্রাপ্ত হোক, (উত) এবং (তে) তোমার (বাহুভ্যাম্) দুই বাহু থেকে (নমঃ) বজ্র শত্রুগণ প্রাপ্ত হোক॥১॥
অথ রাজধর্ম উপদিশ্যতে॥
দয়ানন্দ স্বামীকৃত সংস্কৃত ভাষ্যঃ
পদার্থঃ (নমঃ) বজ্র। নম ইতি বজ্রনামসমূহে পঠিত হয়েছে॥ (নিঘং॰২।২০) (তে) তোমার (রুদ্র) দুষ্ট শত্রুগণকে রোদন করান যিনি। কারা সেই রুদ্র? “কতমে তে রুদ্রাঃ? ইতি দশ ইমে পুরুষে প্রাণাঃ, একাদশ আত্মা। একাদশ রুদ্রাঃ। কস্মাদেতে রুদ্রাঃ? যদস্মান্ মর্ত্যাচ্ছরীরাদ্ উৎক্রামন্ত্যথ রোদয়ন্তি, যত্তদ্রোদয়ন্তি তস্মাদ্ রুদ্রাঃ॥” ইতি শতপথব্রাহ্মণে। রোদের্ণিলুক্ চ। [উণা॰২.২২] এই উণাদিগণসূত্র দ্বারা রোদি ধাতু থেকে রক্ প্রত্যয় এবং ণিলুক্ হয়েছে। (মন্যবে) ক্রোধযুক্ত বীরকে (উতো) এবং (তে) তোমার (ইষবে) যে দ্বারা বারংবার শত্রুদের হিংসা করে, সেই বাণকে (নমঃ) অন্ন। নম ইতি অন্ননামসমূহে পঠিত হয়েছে॥ (নিঘং॰২।৭) (বাহুভ্যাম্) দুই বাহুকে (উত) এবং (তে) তোমার (নমঃ) বজ্র॥১॥
ভাবার্থ [পণ্ডিত জয়দেব শর্মা বিদ্যালঙ্কার মীমাংসাতীর্থ]
হে (রুদ্র) দুষ্টদের রোদন করান রাজন্! (মন্যবে) তোমার মন্যুকে, অর্থাৎ মন্যুস্বরূপ তোমার অধীনস্থিত তীক্ষ্ণ বীর পুরুষগণকে (নমঃ) নমস্কার; অথবা তাদের ভোগ্য অন্ন, বজ্র-শস্ত্র এবং বীরোচিত কর্ম অথবা বীর্য, শক্তি প্রাপ্ত হোক। (উতো) এবং (তে) তোমার (ইষবে) ইষু, অর্থাৎ শত্রুদের বধকারী বাণ, তথা বাণধারী সৈন্যকে (নমঃ) অন্ন প্রাপ্ত হোক। (তে বাহুভ্যাম্) তোমার বাহুদ্বয়কে, অর্থাৎ বাহুরূপ সৈন্যদলসমূহকে (নমঃ) শত্রুকে নতকারী বীর্য প্রাপ্ত হোক।

No comments:
Post a Comment
ধন্যবাদ