সাংখ্য দর্শন ৫/১২৫ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

30 June, 2022

সাংখ্য দর্শন ৫/১২৫

সং— বৃক্ষাদির গণনা উক্ত তিন দেহের মধ্যে নাই তবে বৃক্ষের ভোগাদিকে কোন যোনির মধ্যে ধরব? 

ন কিঞ্চিদপ্যনুশয়িনঃ॥

পদ পাঠ—
"ন । কিঞ্চিৎ । অপি । অনুশয়িনঃ"

সরলার্থ— বৃক্ষাদি জন্মকে অনুশয়ী জন্ম বলে,পাষাণ কল্প স্থাবর জন্ম।এটাও পরমাত্মার সৃষ্টির অদ্ভূত নিয়ম।যেমন কোনো জমি সম্পূর্ণ উর্বরাশক্তি শূন্য হলে তাতে পুনঃ পুনঃ সারাদি দেওয়া সত্ত্বেও কৃষক কোনো ফসল উৎপন্ন করতে না পারায় তাকে কিছুকাল যাবৎ পতিত অবস্থায় রাখে এবং তারপর বায়ু,রৌদ্র,বৃষ্টির জলকণা,চন্দ্রের জ্যোৎস্না প্রভৃতির সংযোগে তার পুনরায় উর্বরাশক্তি লাভ হয় ও তা চাষাবাদের উপযোগী হয়ে ফসল উৎপন্ন করে সেইরূপ যখন জীবাত্মা কর্ম ও ভোগ দেহ প্রাপ্ত হয়ে অত্যাধিক অন্যায় কর্ম— বিশেষ করে বুদ্ধি মন ও ইন্দ্রিয়াদি সূক্ষ্ম করণের দ্বারা ও শরীর নামক যন্ত্র দ্বারা অত্যাধিক অন্যায় কর্ম করে তার স্থূল ও সূক্ষ্ম সমস্ত ভোগের করণাদি অকর্মণ্য করে ফেলে তখন পতিত জমির মতো তাকেও নিষ্ক্রিয় অবস্থায় ফেলে রাখার প্রয়োজন হয় বলে পরম কারুণিক পরমেশ্বর তার শোধন করার জন্য তাকে ভোগের ইন্দ্রিয়াদি ও শারীরিক করণাদি অর্থাৎ স্থূল ও সূক্ষ্ম যন্ত্রাদি থেকে বঞ্চিত করে পাষাণ কল্প স্থাবর জন্ম দান করে থাকেন।উক্ত জীবাত্মা বহুকালাবধি ইন্দ্রিয়াদি বিবর্জিত অবস্থায় ভোগ থেকে বঞ্চিত থাকার কারণে তার সেই জঘন্য ভোগস্পৃহা ক্ষীণ হয়ে যায় এবং ঐ সমস্ত কুসংস্কার চাপা পড়লে তার পূর্ব অন্যান্য কর্মসংস্কার প্রাদুর্ভূত হয়ে থাকে এবং জীবাত্মা সেই সমস্ত কর্ম সংস্কার অনুযায়ী শরীর লাভ করে।সেইজন্য স্থাবর জন্ম বা বৃক্ষ জন্মের প্রয়োজন হয়ে থাকে।এটা দ্বারা মানুষের অহিংসালব্ধ (জীবহত্যা হিংসা হেতু মহাপাপ) অদুষ্ট সাত্ত্বিক আহারেরও সিদ্ধি হয়ে থাকে এবং বৃক্ষস্থ জীবের অজ্ঞাতে তার স্থাবর শরীরের দ্বারা মানুষের প্রয়োজন সিদ্ধ হয়ে থাকে।
সাংখ্য দর্শন ৫/১২৫


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ইসলামের পাঁচস্তম্ভ

ইসলামের পাঁচ স্তম্ভ পাঁচটি মূল নীতি ও ধর্মাচরণের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এদেরকে বলা হয় ইসলামের ভিত্তি বা পাঁচ স্তম্ভ। এগুলো হলো (১) কলেমা, (২...

Post Top Ad

ধন্যবাদ