পরমাত্মা অনন্ত শক্তিযুক্ত অজন্মা, নিরন্তর, সদা যুক্ত, ন্যায়কারী, নির্মল, সর্বজ্ঞ, সকলের সাক্ষী, নিয়ন্তা, অনাদিস্বরূপ ব্রহ্ম, তিনি সর্বব্যাপক, শোকরহিত, স্থূলদেহরহিত, পূর্ণ, পবিত্র, সর্বশ্রেষ্ঠ সর্বাশ্রয়; তিনি বহু বৎসর ব্যাপিয়া সত্য বিষয়সমূহের প্রকাশ করেছেন।' ইত্যাদি বাক্যে স্পষ্টই প্রতীয়মান হয় যে সর্বব্যাপক ঈশ্বর জন্মগ্রহণ করেন না। 'মরণশীল মানুষ যাতে তাঁকে দেখতে পায়' এজন্য তাঁর একটি মরদেহ ধারণের কোন প্রয়োজন নেই।
স পর্য॑গাচ্ছু॒ক্রম॑কা॒য়ম॑ব্র॒ণম॑স্নাবি॒রꣳ শু॒দ্ধমপা॑পবিদ্ধম্।
ক॒বির্ম॑নী॒ষী প॑রি॒ভূঃ স্ব॑য়॒ম্ভূর্যা॑থাতথ্য॒তোऽর্থা॒ন্ ব্যদধাচ্ছাশ্ব॒তীভ্যঃ॒ সমা॑ভ্যঃ॥ যজু০ ৪০।৮॥
হে মনুষ্যগণ ! যে ব্রহ্ম (শুক্রম্) শীঘ্রকারী সর্বশক্তিমান্ (অকায়ম্) স্থূল সূক্ষ্ম ও কারণশরীর রহিত (অব্রণম্) ছিদ্ররহিত এবং ছিদ্র করিবার যোগ্য নহে (অস্নাবিরম্) নাড়ি আদি সহ সম্বন্ধরূপ বন্ধন হইতে রহিত (শুদ্ধম্) অবিদ্যাদি দোষ হইতে রহিত হওয়ায় সর্বদা পবিত্র এবং (অপাপবিদ্ধম্) যিনি পাপযুক্ত, পাপকারী এবং পাপে প্রীতিকারী কখনও হয়না (পরি, অগাৎ) সব দিক দিয়া ব্যাপ্ত, যিনি (কবিঃ) সর্বজ্ঞ (মনীষী) সকল জীবদের মনোবৃত্তিকে জানেন (পরিভূঃ) দুষ্ট পাপীদেরকে তিরস্কারকারী এবং (স্বয়ম্ভুঃ) অনাদি স্বরূপ যাহার সংযোগ হইতে উৎপত্তি, বিয়োগ হইতে বিনাশ, মাতা, পিতা, গর্ভবাস, জন্ম, বৃদ্ধি ও মরণ হয় না সেই পরমাত্মা (শাশ্বতীভ্যঃ) সনাতন অনাদি স্বরূপ নিজ নিজ স্বরূপে উৎপত্তি ও বিনাশরহিত (সমাভ্যঃ) প্রজাদিগের জন্য (য়াথাতথ্যতঃ) যথার্থ ভাবপূর্বক (অর্থাৎ) বেদ দ্বারা সকল পদার্থকে (ব্যদধাৎ) বিশেষ করিয়া নির্মাণ করে । (সঃ) সেই পরমেশ্বর তোমাদের উপাসনা করিবার যোগ্য ॥
'একটি বিশেষ সম্প্রদায় একমাত্র মুক্তি উপস্থাপিত করেন, 'অচিন্ত্যশক্তিত্বাৎ'- অচিন্ত্যশক্তি প্রভাবে তিনি যদি সবই পারেন, তাহলে মনুষ্য দেহ নিতে পারবেন না কেন? ঠিক ঐ যুক্তিতেই আপনারা বুঝতে পারবেন, তিনি 'অচিন্ত্যশক্তি প্রভাবে', মানুষ দেহ গ্রহণ না করেও কেন না, মরণশীল মানুষকে-ভক্তকে দর্শন দিতে পারবেন?
মুমুক্ষু ভক্তজন সমাধিধৌত হৃদয়ে তাঁকে দর্শন করেন। উপনিষদ বলছে- (মু০ ৩।১।৫)
সত্যেন লভ্যস্তপসা হোষ আত্মা সম্যগ্ জ্ঞানেন ব্রহ্মচর্য্যেণ নিত্যম্, অন্তঃশরীরে জ্যোতির্ময়ো হি শুভ্রঃ, পশ্যন্তি যতয়ঃ ক্ষীণদোষাঃ।
সত্য, ব্রহ্মচর্য্য এবং তপস্যা প্রভাবে নির্মলহৃদয় যতিগণ অন্তঃশরীরে সেই জ্যোতিস্বরূপ পুণ্যময় পরমাত্মাকে দর্শন করেন। ফুলের মধ্যে যেমন সুগন্ধি, কাঠের মধ্যে যেমন আগুন, দুগ্ধে যেমন ঘৃত থাকে, তেমনি সকলের মধ্যেই সেই সর্বব্যাপক পরমাত্মা বিরাজিত। কাষ্ঠে কাষ্ঠে ঘর্ষণ যেমন অগ্নির প্রকাশ হয়, দুগ্ধকে মন্থন করে জ্বাল দিলে যেমন ঘৃত পাওয়া যায়, তেমনি ধ্যানদণ্ড-মন্থনের দ্বারা যম নিয়ম ধ্যান ধারণা সমাধি গুরুকূপা প্রভৃতিতে যোগী বা ভক্তের হৃদয়ে তিনি প্রকট হন, প্রেমিক ভক্তকে দর্শন দেওয়ার জন্য তাঁকে মানুষ দেহ গ্রহণ করতে হয় না। শৈবালাচ্ছন্ন পুষ্করিণীতে বা ধূলি মলিন আয়নাতে যেমন চন্দ্র বা সূর্যের প্রকাশ দেখা যায় না (দেখা না গেলেও যে তাতে চন্দ্র ও সূর্যের কিরণ বা প্রতিবিম্ব পড়ে না তা নয়, পড়ে, কেবল আবরণের জন্য দেখা যায় না), কিন্তু ঐ শেওলা বা ধূলি আবরণ দূর হলেই যেমন চন্দ্র এবং সূর্যের পূর্ণ প্রকাশ দেখা যায়, তেমনি ঈশ্বর সকলের হৃদয় আলো করে থাকলেও কোটি কোটি জন্মের কর্মের আবরণ, বাসনার জাল, মানুষের চিত্তরূপ হৃদয় বা দর্পণ আচ্ছন্ন করে রেখেছে। সাধন প্রভাবে ঐ আবরণ দূর হলেই মুমুক্ষু প্রেমিক ভক্ত সেই হহৃদয়স্থ পরমাত্মাকে, অমৃতস্বরূপকে পেয়ে জেনে কৃতকৃত্য হতে পারেন এবং হয়েও থাকেন। তার জন্য শ্রীভগবানের অবতারবাদ স্বীকার করে, তাঁর পরিণামশীল দেহ গ্রহণ আর জঠর যন্ত্রণা ভোগ করার কথা না স্বীকার করলে ভক্তদের কিছু ভক্তির হ্রাস বৃদ্ধি হবে না।
অনন্ত জলরাশির কোন কোন অংশ যেমন শৈত্যের সংস্পর্শে জমে বরফ হয়, তেমনি ভক্তি-হিমের সংস্পর্শে, ভক্ত-হৃদয়ে সেই স্বতঃপ্রকাশ, অনন্ত পরমাত্মা ভক্তমনলোভা বাঞ্ছিতরূপ গ্রহণ করে প্রকট হন, ভক্ত হৃদয়ে তাঁর Manifestation হয়। ভক্ত যখন তাঁকে দর্শন করেন, তখন তিনি স্থুল দেহধারী হলেও, ইন্দ্রিয়পরিচ্ছিন্ন দেহের মধ্যে তাঁর মন বা চিত্ত থাকে না, ভূমার ভূমিতে উধাও হয়ে যায়; পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মনচিত্তাদি অন্তরেন্দ্রিয় কোন ইন্দ্রিয় দিয়েই সে ইন্দ্রিয়াতীতকে জানা যায় না। জীবাত্মা, ইন্দ্রিয়ের সীমাগণ্ডী অতিক্রম করে, পঞ্চকোষের আবরণ ভেদ করে তার চিন্ময় সত্তা দিয়েই, সেই পরমাত্ম বস্তুকে অনুভব করে। কাজেই ভক্তকে দর্শন দেওয়ার জন্য সর্বব্যাপক পরমাত্মারও স্কুলদেহ ধারণের, 'মানুষী তনু আশ্রয়ের' কোন প্রয়োজন নেই।
আকাশ ব্যাপক বলে তা যেমন কোথাও যায় না, আসেও না, সর্বত্র সমভাগে বিদ্যমান, তেমনি সর্বব্যাপক পরমাত্মাও কোথাও যান-ও না, আসেন না। 'তিনি সর্বব্যাপক বলে তাঁর গমনাগমন হতে পারে, যিনি নিত্যপূর্ণ, সর্বব্যাপী, তিনি কি গর্ভাশয়ে ব্যাপক ছিলেন না, যে অন্য স্থান থেকে আসলেন। (মহর্ষি দয়ানন্দ) 'তিনি পরিচ্ছন্ন দেহ গ্রহণ করে জন্মগ্রহণ করেন বললে তাঁর ব্যাপকত্ব এবং অসীমত্ব ক্ষুন্ন হয়, যিনি দেহ ধারণ করে আসেন তিনি কখনই সেই সর্বব্যাপক পরমাত্মা হতে পারেন না।" (সোহহং স্বামী)
যাঁদেরকে আপনারা অবতার বলে পূজা করেন বা ভক্তিতে গদগদ হন, তাঁদের মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ প্রভৃতি মূর্তি একেবারে কাল্পনিক, বাস্তবে তাঁদের কোন দিনই অস্তিত্ব ছিল না, আর রাম, কৃষ্ণ, বুদ্ধ প্রভৃতি ঈশ্বরদর্শী মহাপুরুষ হতে পারেন, সাক্ষাৎ পরমাত্মা কেউ কখনই ছিলেন না। যে যার সম্প্রদায় প্রতিষ্ঠার জন্য, বিশ্বাস বা মোহগ্রস্ত মনে বহু অবতার কল্পনা করে, কল্পনার আতিশয্যে যিনি অজ, তাঁকে জন্মগ্রহণ করিয়ে, যিনি নিত্য পূর্ণ তাঁকে খণ্ড করে, যিনি ব্যাপক তাঁকে পরিচ্ছন্ন করে, মনোমত কল্পনার বিচিত্র রং এ চিত্রিত করে বসে আছে। অবিবেকী যারা সেই সব কল্পনাপ্রিয় ভক্তদল সদৃচ্ছা কল্পনা করতে পারেন, তাঁরা তাঁদের। ভগবানকে শিখিপুচ্ছধারী, গোচারণরত, স্ত্রী বিহনে কেঁদে আকুল, শোকাচ্ছন্ন পরকীয়া প্রেমরত, নানারকম। উৎকট বিকট কার্য্যকারী, এমন কি সাপ, শকুন, ব্যাঙ, ভালুক, কচ্ছপ, বরাহ বা নরপশুরূপে কল্পনা করে ফেলতে পারেন, তাঁদেরকে পূর্ণ ভগবান জ্ঞানে প্রতিমূর্তি গড়িয়ে, পুষ্প-চন্দন নৈবেদ্য-ডালি দিয়ে ধূলি ধূসরিত হয়ে গোড়ালুটি দিতে পারেন কিন্তু বিবেকী জনের কাছে তা অগ্রাহ্য। কেননা, সর্বজনমান্য বেদ-উপনিষদের সিদ্ধান্ত হল-
দিব্যো হামূর্তঃ পুরুষা স বাহ্যাভ্যন্তরো হাজর।
অপ্রাণো হ্যমনাঃ শুভ্রোহ্যক্ষরাৎ পরতঃ পরঃ।।
(মুণ্ডকোপনিষদ ২।১।২)
দিব্য, শুদ্ধ, অমূর্ত, সকলের মধ্যে পূর্ণ, অন্তরে বাহিরে নিরন্তর ব্যাপক, প্রকাশ স্বরূপ ইত্যাদি পরমেশ্বরের। বিশেষণ। তিনি 'অক্ষরাৎ পরতঃ পরঃ।'
পরমাত্মার এই ধরাধামে অবতীর্ণ হওয়ার দ্বিতীয় কারণরূপে অনেকে বলছেন "লীলা রসাস্বাদনের জন্য"। কৈ কৃষ্ণ তো অর্জুনকে কোথাও বলছেন না যে, 'আমি গোচারণের জন্য, পরের বাড়ীর ক্ষীর সর ছানা ননী চুরি করে খাওয়ার জন্য, পরনারীর বস্ত্র হরণ করে তাদের ঈষৎ অক্ষত যোনি (ভাগবত মতে।) দর্শন করে কৃতার্থ হওয়ার জন্য, কিংবা গভীর নিশীথে কামবর্ধন বাঁশী বাজিয়ে, পরস্ত্রীকে জঙ্গলে এনে তাদের সঙ্গে শৃঙ্গার লীলা করবার জন্য- ইত্যাদি নানারকমের ছল বল কৌশলরূপ লীলা রসাস্বাদনের জন্য কিংবা পরবর্তীকালে আমাগতগণপ্রাণ-ভক্তগণ যাতে সখীবেশ ধারণ করে, কিশোরী ভজন নায়িকা ভজনাদি পরকীয়া প্রেমের মধুর রস আস্বাদন করতে পারে, এই জন্য কেবল তাদেরই মুখ চেয়ে, যে কোন লীলা খেলা যাতে তারা আমার সৎদৃষ্টান্ত! অনুযায়ী সমর্থন করতে পারে, এ জন্য আসি। আমি অবতীর্ণ হই"।। বর্তমানে নানা লীলা রসাস্বাদনকারী ভক্তরাজগণকে চুপিসারে তাঁদের কৃষ্ণচন্দ্র যা বলে গেছেন, তা সেই নর ঋষির অবতার প্রাণপ্রিয় সখা অর্জুনের কাছে বলেন নি কেন। তাঁর অবতীর্ণ হওয়ার কারণ স্বরূপ 'লীলা রসাস্বাদনের" ঐ সব বিচিত্র ঘটনার বর্ণনা করতে তিনি কিঞ্চিৎ লজ্জা অনুভব করেছিলেন বুঝি!!
যখন কোন ভক্ত তাঁকে দর্শন করেন, তখন সেই প্রেমিক ভক্তের যৎ যৎ বস্তুতে দৃষ্টি পড়ে, সকলের মধ্যেই দেখেন, তাঁরই চিন্ময় সত্তার প্রকাশ বিকাশ- "সদ্গুরু নূর তামাম্" (কবীর); সর্বভূতে তখন তিনি তাঁকেই দেখেন, প্রতি ঘটনার পশ্চাতে দেখেন তাঁরই মহান্ ঐশী লীলা, সর্বত্রই এক দিব্য সুষমা, দিব্য শৃঙ্খলা, সবই ছন্দোময়, সবই সত্য শিবসুন্দর; প্রতি কর্মই তখন তাঁর পূজা হয়ে ফুটে ওঠে, প্রতি ধূলিকণা অণুপরমাণু পর্যন্ত তাঁর কাছে আনন্দমের অভিব্যক্তি, আনন্দময় আনন্দ-পরিপ্লুত বলে মনে হয়- ফলে, প্রত্যেক বস্তুতে, প্রত্যেক কর্মেই তাঁর হয় সেই সচ্চিদানন্দ ভাগবত সত্ত্বার রসাস্বাদন, ভক্ত ভগবানে এ লীলা নিত্যই চলছে। অণুর মধ্যে সেই মহতো মহীয়ানের দিব্যপ্রকাশ লীলা বা বিন্দুর মধ্যে সিন্ধুর খেলার- অনুভূতি দেওয়ার জন্য পরমাত্মাকে স্কুল মানবদেহে ধারণ বা মৎস্য কুর্ম বরাহরূপ গ্রহণের কোন ও প্রয়োজন হয় না। 'তিনি যেহেতু অচিন্ত্যশক্তিসম্পন্ন - এজন্য তিনি মানুষ হয়ে জন্মান'- এইরূপ বিশ্বাস পোষণ করে, বেদ, উপনিষদ বিরুদ্ধ, অনুভব-বিরুদ্ধ, ধারণার ঘূর্ণিপাকে ঘূর্ণমান বিভ্রান্ত হওয়ার চেয়ে তিনি যেহেতু অচিন্তা শক্তিসম্পন্ন সেইজন্যে তিনি জন্মগ্রহণ না করেও, সব ভক্তকে, সব সময়, সমকালে, সমভাবে ধন্য করতে পারেন। পূর্ণকাম করতে পারেন, এই ধারণা করতে কি কুসংস্কারাচ্ছন্ন ক্লেদাক্ত হৃদয়ে ব্যথা লাগে। তাঁর অচিন্ত্য শক্তির এই মর্ম গ্রহণ করলে সম্প্রদায় টিকে না বুঝি। 'লোকানুগ্রহার্থ,' নিজ মায়াকল্পিত দেহধারণ করে, জনম মরণশীল জীবের ন্যায় উৎপন্ন, বর্জিত, কর্মানুষ্ঠানরত এবং পরিশেষে মৃত্যুমুখে পতিত হওয়ারূপ লীলা পরমাত্মা করেন না। তবে তাঁতে ওগুলি আরোপ করে, ব্যক্তিবিশেষকে অবতার বলে প্রচার করে প্রতিষ্ঠা লাভ এবং সম্প্রদায়ের বিস্তৃতি সাধনের কূট কৌশল ঐ সব ভক্তদেরই লীলাখেলা বলতে পারেন।
অবতারবাদের এবার তৃতীয় কারণটি পর্যালোচনা করা যাক্। গীতানুসারে বলা হয়, সাধুদের পরিত্রাণের জন্য, ধর্মসংস্থাপনের জন্য এবং দুষ্কৃতকারীর বিনাশের জন্য, সর্বব্যাপী, অসীম, অনস্ত যিনি, তিনি জন্মগ্রহণ করতে পারেন না। যিনি 'সর্বশক্তিমান, তিনি কি মানুষরূপে জন্মগ্রহণ না করে কি সাধুকে রক্ষা করতে পারেন। না? তাঁর 'সর্বশক্তিমত্তা' এবং 'অচিন্ত্যশক্তির' কত সংকীর্ণ অর্থ করা হয়েছে দেখুন। ধর্ম লুপ্ত হলে তবে সংস্থাপন অর্থাৎ সম্যকরূপে স্থাপনের প্রশ্ন আসে, কিন্তু সত্যের উপর ধর্ম প্রতিষ্ঠিত, সত্য এবং পরমাত্মা একই অর্থবোধক। পরমাত্মা সত্যস্বরূপ, ধারণাৎ ধর্মমিত্যাচ্ছ, সেই জগদাধার অনন্ত চৈতন্য সত্তাই অখিল ব্রহ্মাণ্ড, সমগ্র জীবজগৎকে ধারণ করে আছেন। তিনি কি মাঝে মাঝে লুপ্ত হন, না, ধ্বংস হয়ে যান যে ধর্মকে সংস্থাপনের প্রয়োজন হয়? অবশ্য যদি 'সংস্থাপন' বলতে 'সম্প্রদায় স্থাপন' বোঝায়, তাহলে অবশ্য বহু ব্যক্তিগত ভগবানের উৎপন্ন হওয়া এবং অবতরণ সিদ্ধ হয়।।
'বিনাশায় চ দুষ্কৃতাম্' দুর্জন বিনাশের জন্য নাকি নিত্য, পুণ্য, সর্বব্যাপী ভগবানকে জঠর যন্ত্রণা ভোগ কদরতে হয়। একটু গভীরভাবে বিচার করে দেখুন ঐ দেদীপ্যমান সূর্যের চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ বৃহত্তর তারকা নক্ষত্র আছে, এই সৌরমণ্ডলের সূর্য যেমন ঐটি, তেমনি বহু সৌরমণ্ডলে বহু সূর্য আছে, তাদের চেয়ে বহু কোটি কোটি গুণ বৃহদাকার তারা আছে; এই অসংখ্য গ্রহ তারকারাজি সূর্যসহ সৌরমণ্ডল তাঁরই সৌরমণ্ডলু তাঁরই অচিন্ত্য শক্তিপ্রভাবে সৃষ্টি হয়েছে। তাঁর শক্তির অনুপাতে কারণজগৎ (Casual universe) কিছু নয়, কারণ জগতের তুলনায় সূক্ষ্মজগৎ, ক্ষুদ্রতর, সূক্ষ্মজগতের (Subtle universe) তুলনায় ঐ অসংখ্য গ্রহতারামণ্ডল সমন্বিত স্কুলজগৎ (Gross universe) নিতান্তই অকিঞ্চিৎকর, সমগ্র স্কুলজগতের তুলনায় সূর্য একটি বিন্দু মাত্র, আমাদের পৃথিবী আবার এই সূর্যের তুলনায় একটি বিন্দু (dot) মাত্র। এই পৃথিবীর কোটি কোটি জীবের তুলনায় একটিমাত্র জীবের অস্তিত্ব (তিনি যত বড়ই হোন) নিতান্তই নগন্য। ঐ একটা মানুষকে সর্বশক্তির মূলাধার পরমাত্মার সঙ্গে তুলনা করাই বাতুলতা। এহেন একটা নগন্য জীবকে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কংসাদিকে বধ করবার জন্য পূর্ণ পরমেশ্বরের অবতরণ কল্পনা একেবারে প্রলাপপোক্তি।
তিনি সর্বব্যাপক বলে ঐসব দুষ্কৃতকারীর মধ্যেও আছেন ইচ্ছা করলেই তিনি অতি সহজেই তাদের যবনিকাপাত ঘটাতে পারেন। তাছাড়া কালবশে সবাইকে মৃত্যুমুখে পতিত হতে হয়, কাজেই পরেমশ্বর বিক্ষিৎ অপেক্ষা করলেই, স্বাভাবিক কালবশেই তারা মৃত্যুমুখে পতিত হত কিংবা কোন উৎকট ব্যাধির বীজাণু বিশেষকে হুকুম করলেই ভগবানের বিনাশায় ১ দুষ্কৃতাম এই মহৎ কার্য অল্পায়াসেই সম্পন্ন হতে পারত, তার জন্য দয়াল হরিকে কচ্ছপ শূকর বা বিভিন্ন মানুষ মূর্তি গ্রহণ করার কষ্ট স্বীকার করতে হত না, সত্যসন্ধ ঋষিদের বেদ উপনিষদ মুখে 'অজ একপাৎ' ইত্যাদি যে সত্য প্রকাশ করেছিলেন, এক এক অবতারে, ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী বাক্য বলে স্বমত খগুন বা মণ্ডনও করতে হত না।।।
এই অবতারবাদ দেশের বহু সর্বনাশ করেছে। এই অবতারবাদের জন্যই বিভিন্ন সম্প্রদায়, সম্প্রদায়ে সম্প্রদায়ে দ্বেষাদ্বেষী, এক সম্প্রদায়ের অবতার অন্য সম্প্রদায়ের মান্য নয়, বহু স্বকপোলকল্পিত গ্রন্থ রচিত হয়ে নানা বিকৃত সত্য পরিবেশন চলে আসছে। চিন্তা করে দেখুন, যত অবতার এসেছেন এই ভারতবর্ষে। কেন। ভারতবর্ষেই কি শুধু সাধু জন্মান এবং তাঁরা দুর্জনদের যারা নির্যাতিত হন। এইজন্য কি বেছে বেছে। কেবল ভারতবর্ষেই কি ভগবানকে বার বার 'পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম' জন্ম নিতে হয়েছে। শুধু ভারতবর্ষেই কি ধর্ম মাঝে মাঝে রসাতলে চলে যায়, এইজন্য 'ধর্ম সংস্থাপনার্থায়' তাঁকে এইখানেই আসতে হয়। আশ্চর্য ঈশাবতারে ভগবান যা বলে গেলেন, মুসাবতারে তার বিরোধী বাক্যে শোনা যায় খ্রীষ্ট ভগবানের ভক্তগণ, মহম্মদ ভগবানের কথা মানতে রাজী নয়। রাম অবতারে তিনি যা বলে যান, কৃষ্ণ অবতারে তাঁর উক্তিতে অন্য রকম দেখা যায়। একই ভগবানের বারবার জন্মগ্রহণের ফলে বুঝি যোগচ্যুতি ঘটে। স্মৃতিভ্রংশ দেখা যায়। বুদ্ধরূপে তিনি যা বলে যান এই ভারতবর্ষে, শঙ্কররূপে জন্মগ্রহণ করে তিনি আবার তা খণ্ডন করেন। চৈতন্যরূপে অবতীর্ণ হয়ে আবার পূর্বজন্মের কথা ভুল বলে, 'মায়াবাদীর মিথ্যা উক্তি' বলে খণ্ডন করে যান। এইরকম এক একটি ব্যক্তিগত অবতারের দল এসে এমনভাবে এক একটা মতবাদের সৃষ্টি করে যান, যাতে তাঁরই পরমবাক্য বেদ উপনিষদও পাত্তা পায় না। ভগবান এক একবার জন্মে এক এক অবতাররূপে স্বীয় ভক্তগণকে যা বলে যান, অন্য অন্য অবতারের ভক্তরা তাতো মানেই না, বরং পরস্পর পরস্পরকে 'নাস্তিক', 'পাষণ্ডী', 'মায়াবাদী', 'অসুর' ইত্যাদি মুখরোচক বাক্যে আপ্যায়িত করে থাকেন।।
ভগবান নাকি মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহরূপে জন্মগ্রহণ করেছিলেন; Theory of Evoluton অনুযায়ী তাই বলে কিন্তু মৎস্য কুর্ম বরাহের বংশগুলি উন্নত বা দিব্যরূপ হতে পারে নি কিংবা ভগবান ঐ সব রূপ পরিগ্রহ করেছিলেন বলে ঐ গুলি প্রতীকরূপে কোথাও পূজিতও হয় না। বরং ভক্তরা ভগবানের ঐ মূর্তি-মৎস্য কূর্ম বরাহাদির বংশগুলিকে 'হৃদয়স্থ' না করে উদরস্থ' করতে বাগ্ন। হৃদয় বিহারী ভগবান 'লীলা রসাস্বাদনের' নিমিত্ত যে সব মূর্তি পরিগ্রহ করেছিলেন, ভক্তরাজগণ সেগুলি 'উদারবিহারী' হলে কেমন হয় সেই রসনার তৃপ্তিকর রসাস্বাদন করে চলেছেন।।
অন্যান্য অবতারদের অবশ্য মূর্তি, অর্চ্চা, ধড়া, চূড়া, জুতা, জামা, দাঁত, হাড় সকল কিছুরই পূজা হয়, আবার বলা হয় এগুলি নাকি নিতা। চিন্ময়। অপ্রাকৃত। এক একদল উপাসক আবার Measurement করে কোন্ ভগবান এক আনা, কোনটি দু' আনা, চারি আনা, ছয় আনা, বার আনা, কোনটি পুরাপুরি যোল আনা তাও নিখুঁতভাবে পরিমাপ করে ফেলেছে।।
প্রত্যেকেই নিজ নিজ উপাস্য অবতারকে নিত্য ভেবে ভগবানের অন্য অবতারবৃন্দকে কোন যুক্তিতে উপেক্ষা বা হেয় করে। যদি সকল অবতারের দেহ 'নিতা', অপ্রাকৃত হয় এবং সকলেই স্ব স্ব ধামে পরিবারসহ নিত্যলীলার রসাস্বাদনে ব্যাপৃত থাকেন, তাহলে জগৎকারণ পরমেশ্বরের বহু নিত্যদেহে অধিষ্ঠান স্বীকার করতে হয়। কিন্তু ভগবানের বহুত্ব স্বীকার্য কি। শুধু ভারতবর্ষের প্রতিই শ্রীভগবানের পক্ষপাতিত্ব আছে তাই এখানের সাধুগুলিকেই পরিত্রাণ এবং দুর্জনের বিনাশের জন্য তাঁকে বারবার অবতীর্ণ হওয়ার শ্রম স্বীকার করতে হয়, তিনি যে কেবল ভারত-উদ্ধারের জন্যই Duty bound এমন কি স্বীকার করা যায়। যদি বলেন যে, না না, তিনি সর্বত্রই জন্মাচ্ছেন এবং শুধু এই ব্রহ্মাণ্ডের নয়, অন্যান্য ব্রহ্মাণ্ডেরও সাধু-পরিত্রাণ, দুর্জন বিনাশরূপ পবিত্র কর্ম তাঁকে করে মরতে হয়, এবং প্রতি জন্মের প্রতিবারের দেহই নিতা হয়, তাহলে বেচারার শ্রীভগবানেরই ত Cycle of birth and death এর গোলকচক্রে ঘুরে মরতে হচ্ছে।। 'সর্বজ্ঞ' পুরাণকাররা এবং 'লীলা রসাস্বাদনকারী' ভক্তরাজ প্রভুপাদরা ছাড়া এই 'অপ্রাকৃত তত্ত্ব' কোন যুক্তিবাদী বিবেকী পুরুষের হৃদয়ঙ্গম হওয়া শক্ত।
মৎস্য অবতারের বর্ণনায় পুরাণকার বলছে প্রলয়ঙ্কর প্লাবনে পৃথিবী ধ্বংস হওয়ার সময় মনু যখন তর্পণ করছিলেন, হঠাৎ পরমেশ্বর পুঁটি মৎস্যরূপে তাঁর অঞ্জলি মধ্যে পতিত হলেন। দেখতে দেখতে পুঁটি ভগবানের কলেবর বিংশতি অযুত যোজন ব্যাপী বড় হল আর জলমগ্না কূর্মরূপে মন্দার পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন, দেবদৈত্য প্রাণপণে সমুদ্র মন্থন করল, শ্রীভগবানকেও ভক্তানুগ্রহকল্পে মন্থনাঘাতে কিরকম রসের সঞ্চার হয় সেই রসটুকু আস্বাদনের জন্য মন্থনদণ্ডাঘাত সহ্য করতে হল। অহো অবিদ্যাগ্রস্ত ভক্তদের জন্য ভক্তবৎসল প্রভুকে কত না দুঃখ ভোগ করতে হয়। ঐ মন্থনদণ্ড যন্ত্রণা ভোগের পুরস্কারও ভগবান পেলেন - সমুদ্রমন্থনকালে শ্রীদেবী সমুদ্র থেকে উত্থিত হয়ে মুকুন্দকে বরণ করলেন। তারপর অমৃত নিয়ে দেব দৈতো লাগল বিরোধ। শ্রীভগবান এই মোহিনী মূর্তি দেখে অসুরদের মনে সত্ত্বগুণের উদয় হওয়ার পরিবর্তে তারা কামোন্মত্ত হয়ে উঠল। মুগ্ধ হয়ে তারা অমৃত কুস্তুটি মোহিনীর হাতে দিয়ে বিরোধ মীমাংসা করে দেওয়ার প্রস্তাব করল। দেব ও অসুরদেরকে দুই পৃথক পংক্তিতে বসিয়ে, ঐ মোহিনী ওরফে শ্রীভগবান দৈত্যদেরকে
নানা ছলাকলায় ভুলিয়ে, বঞ্চিত করে, দূরস্থ দেবতাদেরকে অমৃত পান করালেন (ভাগবত, ৮ স্বন্ধ) না হলে লীলা। রাহু ছদ্মবেশে অমৃত পান করে ফেলেছিল, চন্দ্র সূর্য তা চিনিয়ে দিতে, সর্বজ্ঞ কামিনী-ভগবান তখন জানতে পেরে, নিজমূর্তি ধারণ করে চক্র দ্বারা রাহুর মাথা কেটে ফেললেন। কিন্তু সে অমৃত পান করেছিল, তাই মরল না এবং সেই আক্রোশে আজও রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করে থাকে (ভাগবত, ৮ স্বন্ধ)। এখানে ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সবজান্তা পুরাণকারের কিঞ্চিৎ বিরোধ দেখা যাচ্ছে। তা হলই বা এখানে 'নিখিলশাস্ত্র রাজচক্রবর্তী (বৈষ্ণবমতে) ভাগবতের কাছে বিজ্ঞানের পরাজয় অবশান্তাবী। তারপরে ব্রহ্মার নাসারন্ধ্র থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ বরাহ শিশু ওরফে বরাহ ভগবানের উৎপত্তি।
'ইত্যাভিধ্যায়তো নাসা বিবরাৎ সহসা অনয়।
বরাহতোকো নিরগাদঙ্গুষ্ঠ পরিমাণকঃ।।।
হিরণ্যাক্ষ বধ, পৃথিবীর গর্ভে নরক নামক অসুর-উৎপাদন আর জলমগ্না পৃথিবীর উদ্ধার সাধন-এই তিনটি মহৎ কার্যের অনুষ্ঠানেই বরাহ-ভগবানের লীলা পর্য্যবসান। হিরণ্যাক্ষ পৃথিবীকে মাদুরের ন্যায় জড়িয়ে শুয়েছিল। বরাহ ভগবান 'ঘ্রাণেন পৃথ্বাঃ পদবীং বিজিয়ন' পশুর ন্যায় ঘ্রাণ নিতে নিতে খোঁহ্ যৌত করতে করতে (11) দৌড়ে এসে তার মস্তকের নিম্নদিক দিয়ে পৃথিবীকে দন্তে তুলে ধরলেন। বিয়ম যুদ্ধ, অন্তে হিরণ্যাক্ষ বধ। হিরণ্যাক্ষ বধ ভগবানের পক্ষে সহজ সাধ্য। পৃথিবী শব্দ স্ত্রীলিঙ্গ, কাজেই তার গর্ভে পুরোৎপাদনও সম্পূর্ণ ব্যাকরণ সঙ্গত।" (সোহহং স্বামীর শ্লেষ) ।।
শ্রীভগবানের ঐ লীলাদর্শন করে, স্মরণ করে এবং পাঠ করে, 'অপ্রাকৃত ভক্তজনের অবিরলধারে অশ্রুবর্ষণ ও লীলাস্ফুরণ অসম্ভব নয়। কিন্তু আমাদের মত যে সব প্রাকৃতজন 'অপ্রাকৃত ভক্ত হয়ে বিবেক বস্তুটি শ্যামকুণ্ডু বা যমুনার জলে বিসর্জন দিয়ে বসে নি, তাদের মনে স্বতঃই প্রশ্ন জাগে- পৃথিবীকে যদি মাদুরের মতই জড়িয়ে হিরণ্যাক্ষ শুয়েছিল, তাহলে সে কিসের উপর দাঁড়িয়ে বরাহ-ভগবানকে ভীষন গদাপ্রহারে -'লীলা রসাস্বাদনের সুযোগ দিয়েছিল। ভগবানের কথা বাদ দিলাম, কেন না 'লীলা রসাস্বাদনকারী। 'অপ্রাকৃত ভক্তগণ তাঁর জন্য বুক পেতে দিতে পারেন। কিন্তু ভক্তবৃন্দের আশ্রয় ভূমি কি ছিল?
তারপর দয়াময় ভগবান বিবট নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুর নাড়িভুড়ি ছিন্ন করলেন। কাণ্ডজ্ঞানহীন ব্রহ্মা যে এভাবে মাঝে মাঝে অসুরগুলোকে বর দিয়ে তাঁকে অবতীর্ণ হতে বাধ্য করেন, এজন্য মৃদু তিরস্কার করলেন। যে প্রহ্লাদের উর্দ্ধতন একুশ পুরুষ ছিলই না, লীলাবৈকলো, ভক্ত প্রেমে বিগলিত অর্জনর-অর্থগণ্ড শ্রীভগবান তাঁর উর্দ্ধতন একুশ পুরুষেরই উদ্ধারের ব্যবস্থা করে ফেললেন। পুরাণকারদেরই মতে 'সত্যযুগে পূর্ণং পূর্নং পাপং নাস্তি তবুও সত্যযুগে ভগবানকে ভাগবতকার চার চারবার জন্মগ্রহণ করিয়ে ছেড়ে দিয়েছে। সত্যযুগে পাপই যদি ছিল না, তাহলে পৃথিবীকে দু' দু'বার জলমগ্ন করে পাপ প্রক্ষালনের রহস্যাটা যে কি তা কেবল ভাগবতকার এবং 'অপ্রাকৃত লীলাবিগ্রহের অপ্রাকৃত ভক্তজনেরই' সহজবোধ্য।।
ত্রেতাযুগে ভগবান বামনরূপে কশ্যপ গৃহে জন্ম নিলেন। এই অবতারে সত্যস্বরূপ শ্রীভগবান, 'সবা সত্যনিষ্ঠ বিশ্ববিজয়ী বদান্যবর বলীকে যাচক বেশে ছলনা করেছিলেন। এবং তার সাম্রাজ্য কাপুরুষ গুরুপত্নীগামী পাষণ্ড ইন্দ্রকে প্রদান পূর্বক পৌরাণিক ভগবানোচিত সদৃষ্টান্ত প্রদর্শন করেছিলেন।' (সোহহং স্বামী)। বান করে বলি হলেন পাতালস্থ। ওখানে যদি তিনি পাষণ্ড ইন্দ্রকে দলন করে বলীকে পুরস্কৃত করতেন তাহলে বরং দুস্কৃতের বিনাশ এবং সাধুর পরিত্রাণ যথার্থ ভাবে হত। ব্রহ্মা যখন বললেন- 'হে ভূতেশ। এই হাত সর্বস্ব বলীকে মোচন করুন। এ নিগ্রহ যোগা নয়। সত্যরক্ষার জন্য অকাতরে সর্বসম্পদসহ নিজেকেও আপনার চরণে বিলিয়ে দিয়েছে।' তদুত্তরে ভাগবতকারের ভগবান বললেন।
ব্রহ্মণ। যমনুগৃহামি তদ্বিশো বিধুনোম্যহম্।
যম্মদঃ পুরুষং স্তক্কো লোকং মাঞ্চাবমনাতে।।
(ভাগবত, ৮, ২২, ২৪) -'হে ব্রাহ্মণ। আমি যাকে অনুগ্রহ করি, তাকে সকল সম্পদ হতে বঞ্চিত করি। কারণ, পুরুষ সম্পদে মত্ত ও অবিনীত হয়ে সমস্ত লোককে, এমন কি, আমাকেও অবজ্ঞা করে।' ভগবানের এই প্রাণতোষিণী অমৃত বাক্য শ্রবণ করে ভক্তদের প্রাণ ঠাণ্ডা হতে পারে, কিন্তু প্রাকৃতজনদের মনে স্বতাই প্রশ্ন জাগে তাহলে কি তিনি বলীকে সর্বহারা পাতালবাসী করে অনুগ্রহ করে অনুগ্রহ (!) করলেন আর ইন্দ্রকে করলেন নিগ্রহ (!) স্বর্গদান করে। পূর্ব অবতারে যে ইনি মোহিনী মূর্তি ধারণ করে দৈতাদেরকে বঞ্চিত করে দেবতাদেরকে অমৃতদান 'নিগ্রহের' নামান্তর। কী অপূর্ব লীলা। প্রভু কি তাহলে বলীর সর্বসম্পদ হরণ করলেন, পাছে বলী মত্ত হয়ে অবিনীত হয়, তাঁকে অবজ্ঞা করে। কিন্তু বলীর চরিত্রে ত, অন্ততঃ সেদিনকার ব্যবহারে কোন দম্ভবা দুবিনীত ভাব দেখা যায় নি। ভগবানকে অবজ্ঞা করা ত দূরের কথা, বামনদের বলীর যজ্ঞস্থলে উপস্থিত হওয়া মাত্রেই, তিনি তাঁর পাদদ্বয় ধৌত করে, পাদোদক মস্তকে ধারণ করে, ভক্তিবিনম্র চিত্তে আবাহন জানিয়ে বলেছিলেন
অদ্য নঃ পিতরস্বপ্তা অদা নঃ পাবিতং কুলম্।
অদ্য দ্বিষ্টঃ ত্রাতুরয়ং যদ-ভবানাগতো গৃহান্।।
(ভাগবত, ৮, ১৮, ৩০, ৩২)
অদ্য আমার পিতৃগণ তৃপ্ত হলেন, কুল পবিত্র হল, এই যজ্ঞ সার্থক হল, যেহেতু আপনি আমার গৃহে আগমন করেছেন। বলির এই কথাগুলির কি সম্পদ মত্ততা বা দম্ভের লক্ষণ? বামনাবতার বিনিময়ে বর দিলেন- "এখন সুতলে বাস কর, সাবর্ণি মন্বস্তরে তুমি ইন্দ্র হবে।' দয়াময় হরি কী অপূর্ব স্বেচ্ছায় দান করে দিচ্ছেন, ভাগবতকারের ভগবান তাঁকে সাবর্ণি মন্বন্তরে সেই ইন্দ্র হওয়ার বর দিয়ে চরিতার্থ করেছেন। পুরাণকারদের এই অবতারতত্ত্ব শুনে ভক্তের রোমাঞ্চ হতে পারে, প্রেমাশ্রুও ঝরতে পারে কিন্তু যার বিবেক আছে, তিনি নিশ্চয়ই রক্তে উষ্ণতা অনুভব করবেন।
পরশুরামরূপে ভগবানকে এবার অবর্তীর্ণ করালেন পুরাণকার। এই অবতারে প্রভু মাতৃহত্যা এভং ক্ষত্রিয়দের আবালবৃদ্ধবনিতাকে একুশবার নাকি কুঠারে করে কেটে কুচি কুচি করেছিলেন। এই অবতারে তিনি বীভৎস উগ্র ও ভয়ানক রসের লীলা প্রকাশ করেছেন। কিন্তু এও বাহা ইনি বেঁচে থাকতে থাকতেই শ্রীভগবান অর্ধাংশে রাম, সিকি অংশে ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন দু' দু'আনা অংশে জন্মালেন। কী ভীষণ প্রহেলিকা। পরশুরামরূপে ভগবান জন্মগ্রহণ করে কুঠার হস্তে মার মার কাট কাট লীলা যখন করে চলেছেন, তখনই আবার তিনি চারি অংশে জন্ম নিলেন। রাম বনাম পরশুরাম, দুই ভগবানে যে একবার শক্তি পরীক্ষাও হয়েছিল, রসিক ভক্তজন তারও রসাল কর্ণনা দিয়েছে। বাল্মীকির রামচন্দ্র আদর্শ মানব, সম্প্রদায়ীরা তাঁকেই 'অবতার' 'পূর্ণ ভগবান' বলে খাড়া করেছে। তাঁর দেহান্তকালে নাকি গরু, গাধা, শৃগাল, শকুন, তির্ষকযোনি সবাইকে ব্রহ্মা শতকোটি দিব্য বিমান এনে স্থাবর জঙ্গম প্রাণী সহ বৈকুণ্ঠে নিয়ে গেলেন। অথচ এই সর্বজ্ঞ প্রভুর পত্নী বিরহে বিলাপ, পথে ঘাটে প্রান্তরে 'হা সীতা, হা সীতা' বলে ক্রন্দনের সুন্দর আলেখ্য, উপাসনারত শম্বুক বধ (শূদ্র বলে।) এবং কিঞ্চিৎ ছলনা করে বালী বধ ইত্যাদিরও বর্ণনা আছে। ঘরে ঘরে তাই চলেছে রামের মূর্তিপূজা, সলাঙ্গুল হনুমানও মন্দিরে মন্দিরে পূজিত। বাল্মীকি যে সত্যসন্ধ, মহারত, পিতৃভক্ত, প্রজাবৎসল, মানবপ্রেমিক রামের বর্ণনা দিয়েছেন সেই মহত্তম আদর্শ সম্প্রদায়ী ভক্তরা গ্রহণ করে নি।
তারপর ভগবানকে জন্মাতে দেখি হলধর বলরাম ও কৃষ্ণরূপে। বলরামরূপে প্রভু সদা কাদম্বরী সুরাপানে মত্ত থাকতেন। নিরীহ বৃদ্ধ সুতহত্যা, কৃষ্ণের গোপিনীদের সঙ্গে সরস লীলা, যমুনা জল ক্রীড়া করতে রাজী না হওয়ায় হলদ্বারা জোর করে আকর্ষণ করায় পৌরাণিক ভগবান সুলভ বিক্রম প্রকাশাদি ছাড়া আর কোন লীলাবিস্তার করেছিলেন কি না পুরাণকার সে বর্ণনা দেয়নি। অবতারতত্ত্ব প্রতিষ্ঠাকারী পুরাণকারদের মতে 'চাংশ কাল পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং'। কৃষ্ণরূপে পরমাত্মা বস্ত্রহরণ, রাসলীলাদি সাব্বী পরিত্রাণমূলক অনেক গোপন লীলারসের অনুষ্ঠান করে তাঁর ভক্তদের সামনে 'পূর্ণ ভগবত্তা' প্রামণ করে গেছেন। ঐ সব অশ্লীল লীলা রসাস্বাদনে অপ্রাকৃত রসিক ভক্তদের তৃষিত প্রাণ এমনই পরিতৃপ্ত যে, তারা এঁর, নিত্যবৃন্দাবনে 'বেদবিধিব অগোচর রতনবেদিকোপরি' শ্রীমতির সঙ্গে পরকীয়া প্রেমাপ্লুত অবস্থার ধ্যানে রসাবিষ্ট। 'যৎখদাচরতে শ্রেষ্ঠ-শ্রেষ্ঠ জন যা আচরণ করে যান, ইতর জন তাই অনুসরণ করে" এই কৃষ্ণ বাক্যানুযায়ী, সেজন্য কৃষ্ণভক্তগণ্য গোপন রাসলীলা এবং পরকীয়া প্রেমের অনুসরণ ও অনুকরণ করে কত যে প্রাকৃতজনের ভববন্ধন মোচন করে চলেছেন- তার ইয়ত্তা নেই। (মনে রাখবেন, এসব ভাগবতকারেরই সৃষ্টি মহাভারতের বেদব্যাস এ সব লিখেন নি (!)
ভাগবতকার বুদ্ধকেও অবতার বলে বর্ণনা করে বলেছে তিনি 'নাস্তিকাবতার'। ভগবান বুদ্ধাবতার হয়ে পাষণ্ডবেশে অসুরদিগকে নানা উপধর্মের উপদেশ দেন'। (ভাগ, ২য় স্কন্ধ, ৭ অধ্যায়)। তাহলে, করুণাঘন
বুদ্ধদেব যাঁদেরকে উপদেশ দিয়ে গেলেন, তাঁরা অসুর। পাষণ্ড। পৃথিবীর চারিদিকে যত বৌদ্ধ জৈন তাঁরা। সবাই পাষণ্ড, অসুর আর একমাত্র যারা গোপীজনবল্লভের সেবায় সখী অনুগত ভজন করছেন সেই সব কৃষ্ণভক্তরাই বুঝি একমাত্র প্রকৃত ভক্ত। একই ভগবান এক একবার জন্মে বুঝি খামখেয়ালি করে যান? এই অবতারবাদের মূলে যে জঘন্য সাম্প্রদায়িকতা, স্বার্থবোধ এবং কুৎসিত বিদ্বেষভাব আছে তা সহজেই অনুমেয়।
এইবার দশম অবতার কল্কির আসার কথা। পুরাণকারদের মতে, এইবার ভগবান কল্কিরূপে জন্মে 'অশ্বমাণ্ডগমারুহ্য অসিহাসাধুদমনম্' অর্থাৎ দ্রুতগামী ঘোড়ায় চড়ে অসি হস্তে দুষ্কৃতগণকে দমন করে লীলা দেখাবেন। তিনি যে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে জন্মাবেন এ সমস্তও তিনি বোধ হয় কোন অপ্রাকৃত Telephone যোগে (১) জানিয়ে দিয়েছেন। তবে, ভক্তদের মনোভিলাস এবং অসার ভবিষ্যদ্বাণী পুরণের জন্য। কেন যে এখনও তিনি জন্মাচ্ছেন না, সেইটে ভাবনার বিষয়। মনে হয়, অজ্ঞ পুরাণকারদের অস্ত্রজ্ঞানের দৌড় ত অসি পর্যন্ত, কাজেই তারা ত অসি হস্তে অবর্তীর্ণ হওয়ার ভবিষ্যদ্বাণী করে চলে গেছে, ইতিমধ্যে যে প্রাকৃত জন অ্যাটম ও হাইড্রোজেন বোমাদি ভীষণ মারাত্মক আগ্নেয় অস্ত্র আবিষ্কার করে ফেলেছেন। সামান্য অসি হস্তে এই সমস্ত সাধুদের (1) সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে কিনা, হয়ত সেই চিন্তাতে তিনি ভাবিত আছেন। তাছাড়া, সময়ও ত এখনও আছে, পুরাণকারের মতে কলির পরিমাণ ৪২০০০০ বছরের মধ্যে ৫০০০ বছর গত হয়েছে মাত্র। কিন্তু তাঁর ঐ দীর্ঘসূত্রতা এবং ভীতির জন্য ত আর সাধুর পরিত্রাণ, দুষ্কৃত বিনাশ কিংবা ধর্ম সংস্থাপনাদি কার্য বন্ধ থাকতে পারে না। কাজেই তাঁকে এখন নারদ ব্রহ্মাদি অমাত্যসহ শলা-পরামর্শ করার সময় দিয়ে, তাঁর ভক্তরাই ইত্যবসরে বহু অবতার সৃষ্টি করে ফেলেছে। এক এক সম্প্রদায় তাদের উপাস্য বা প্রতিষ্ঠাতাকেই স্বয়ং ভগবান অবতার দাঁড় করিয়েছে।
জৈমিনী পূর্ব-মীমাংসাতে বলেছেন যে, যাতে অনুশাসন, উপদেশ, আদেশ এবং নিষেধ থাকে তাই শাস্ত্র নামের যোগ্য। কেবলমাত্র প্রতিষ্ঠিত এবং পরিনিষ্ঠিত তত্ত্বের কথা থাকলে তাকে শাস্ত্র বলা যায় না। জৈমিনী এই দৃষ্টিতেই বেদের জ্ঞানকাণ্ড খণ্ডন করেছেন যে, বেদের জানকাণ্ডে পরিনিষ্ঠিত বিশুদ্ধ সত্যের প্রকাশ। থাকলেও তাতে উপদেশ রয়েছে। অতএব তা শাস্ত্রের মর্যাদা পাবার যোগা। গীতার উপরোক্ত শ্লোকে পরোক্ষ উপদেশ এবং প্রেরণা রয়েছে এই দৃষ্টিতেই তা মনন করা উচিত।
বেদ বলেছেন- একোহহং বহুস্যাম বহু সৃষ্টিং প্রজায়েয়। ইন্দ্রঃ মায়াভিঃ পুরুরূপ ঈয়তে। অবতারবাদীরা অবতারবাদ সমর্থনের জন্য বহুস্থলেই এই মন্ত্রের আশ্রয় গ্রহণ করে। কিন্তু এখানে ইন্দ্রের অর্থ কি? ইন্দ্র ব্রহ্মবাচক। তিনি তদ্রষ্টাতদেবানুপ্রাবিশৎ এক তিনিই আছেন, আর কিছু নাই। তা হলে অবতার কোথা হতে আসবেন। এই সৃষ্টি, আপনি, আমি সব মিথ্যা যেন একটা স্বপ্ন। সৃষ্টি নাই, জগৎ নাই। যথাপূর্বমকল্পয়ৎ। তিনি কল্পনা করেছিলেন। সবই কল্পনা ব্রহ্ম ও মায়ার মধ্যে তৃতীয় নাই ঈশ্বরই বা কোথায়। তার আবার অবতার।
দৃষ্টান্তমাত্রেই সামগ্রিকভাবে ত্রুটিহীন নয় যেমন রজ্জুতে সর্পভ্রম। বেদান্তের এই উপমাটি কেবল অধ্যাস বুঝাবার জন্য। এখানে রজ্জু ব্রহ্মা আর আমরা অর্থাৎ সমগ্র জীবজগৎ অধ্যস্ত বস্তু নিচয় হল সর্প। এই ভ্রম। কার হবে। যার হবে, তার মনে তো সর্পের সংস্কার থাকা প্রয়োজন। কারণ, যে অনুভব করবে সেও তো অধ্যাস্ত। বস্তুর অন্তর্গত। ব্রহ্মের জ্ঞান কি পূর্ব হতে থাকা সম্ভব। মনে যে সংস্কার নাই, তৎ বিষয়ক ভ্রম বা স্বগ্ন কদাপি হতে পারে না। গণ্ডার দেখেছি, সিংহও দেখেছি। এখন স্বপ্নের মধ্যে মন সিংহের মস্তকে খড়গ দিয়ে একটা বিস্তৃতকিমাকার জীব দেখাতে পারে। এমন কি এলাহাবাদের ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও দেখাতে পারে। কিন্তু উভয়স্থানই পূর্বে দেখা চাই- অন্ততঃ উভয়স্থান সম্বন্ধে পুস্তক বা লোক মারফৎ কিঞ্চিৎ তপ্রবণ করা চাই, তবেই স্বপ্নে দর্শন সম্ভব। যেমন ধরুন, কাশীর কোন গৃহে নিদ্রিত এক ব্রাহ্মণ দেখেছেন। Brain Centre & মন একটি সূক্ষ্ম অণু বস্তু সে স্বপ্নের জাল বুনেছে। স্বপ্নে ব্রাহ্মণ দেখেছে সে হরিদ্বারের বুদ্ধমেলায় গেছে, অনেক সাধুসন্ত দর্শন করতে করতে এক মহাত্মার নিকট গিয়ে বসল। ব্রাহ্মাণ তাকে বলল সম্বন্ধে কিছু উপদেশ দিন'। মহাত্মা বললেন 'আচ্ছা দেখি, চঈশ্বর কে? জগৎ কে। আমাকে ঈশ্বর তিনি ধ্যানস্থ হলেন।
একটু বিচার করলেই বোঝা যাবে যে, ঐ মহাত্মা যতই ধ্যান করুন, তাঁহার পক্ষে ঈশ্বর এবং জগৎ সম্বন্ধে সমগ্র কোন ধারণা করা সম্ভব হবে না। কারণ সমস্ত ঘটনাটাই absurd, মনে রাখতে হবে ঘটনাটি ব্রাহ্মণ তাঁর কাশীস্থ স্বগৃহে শয়নপূর্বক নিদ্রিত অবস্থায় দর্শন করেছেন বাস্তবে ব্রাহ্মাণই আছেন আর কেহ সেই গৃহে নাই, তাঁর স্বপ্নদৃষ্ট হরিদ্বার, কুজমেলা, সাধু সন্ত, মহাত্মা, মহাত্মার কথোপকথন এবং ধ্যান- সবই মিথ্যা। তাৎপর্য এই যে, একমাত্র ব্রহ্মাই আছেন, আর কেহ নাই। অজ্ঞাত ও বিকারের ঘোরেই অজ্ঞরা অবতার দেখছে।
No comments:
Post a Comment
ধন্যবাদ