অথর্ব বেদ ১৭/১/১৯ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

06 May, 2026

অথর্ব বেদ ১৭/১/১৯

অস॑তি॒সত্প্রতি॑ষ্ঠিতং স॒তি ভূ॒তং প্রতি॑ষ্ঠিতম্। ভূ॒তং হ॒ ভব্য॒ আহি॑তং॒ ভব্যং॑ভূ॒তে প্রতি॑ষ্ঠিতং॒ তবেদ্বি॑ষ্ণো বহু॒ধাবী॒র্যাণি। ত্বং নঃ॑ পৃণীহিপ॒শুভি॑র্বি॒শ্বরূ॑পৈঃ সু॒ধায়াং॑ মা ধেহি পর॒মে ব্যোমন্ ॥ অথর্ব০ ১৭।১।১৯

স্বরসহ পদ পাঠঃ অস॑তি । সৎ । প্রতি॑ऽস্থিতম্ । স॒তি । ভূ॒তম্ । প্রতি॑ऽস্থিতম্ । ভূ॒তম্ । হ॒ । ভব্যে॑ । আऽহি॑তম্ । ভব্য॑ম্ । ভূ॒তে । প্রতি॑ऽস্থিতম্ । তব॑ । ইৎ । বি॒ষ্ণো॒ ইতি॑ । ব॒হু॒ऽধা । বী॒র্যা᳡ণি । ত্বম্ । ন॒ঃ । পৃ॒ণী॒হি॒ । প॒শুঽভি॑ঃ । বি॒শ্বऽরূ॑পৈঃ । সু॒ऽধায়া॑ম্ । মা॒ । ধে॒হি॒ । প॒র॒মে । বিঽও॑মন্ ॥

স্বর ছাড়া পদ পাঠঃ অসতি । সৎ । প্রতিঽস্থিতম্ । সতি । ভূতম্ । প্রতিঽস্থিতম্ । ভূতম্ । হ । ভব্যে । আऽহিতম্ । ভব্যম্ । ভূতে । প্রতিঽস্থিতম্ । তব । ইৎ । বিষ্ণো ইতি । বহুঽধা । বীর্যাণি । ত্বম্ । নঃ । পৃণীহি । পশুঽভিঃ । বিশ্বऽরূপৈঃ । সুঽধায়াম্ । মা । ধেহি । পরমে । বিঽওমন্ ॥
পদার্থান্বয়ভাষাঃ -(অসতি) অনিত্য [কার্যে] (সৎ) নিত্য বর্ত্তমান [আদিকারণ ব্রহ্ম] (প্রতিষ্ঠিতম্) প্রতিষ্ঠিত, এবং (সতি) নিত্য [ব্রহ্মের] মধ্যে (ভূতম্) সত্তাবান জগৎ [অথবা পৃথিবী আদি ভূতপঞ্চক] (প্রতিষ্ঠিতম্) প্রতিষ্ঠিত। (ভূতম্) ভূত/অতীত (ভব্যে) ভবিতব্যের মধ্যে (হ) নিশ্চিতরূপে (আহিতম্) স্থাপিত, এবং (ভব্যম্) ভবিতব্য (ভূতে) অতীতের মধ্যে (প্রতিষ্ঠিতম্) প্রতিষ্ঠিত, (বিষ্ণো) হে বিষ্ণু ! [সর্বব্যাপক পরমেশ্বর] (তবইৎ) তোমারই (বীর্যাণি) বীরকর্ম [পরাক্রম] (বহুধা) অনেক প্রকার। (ত্বম্) তুমি (নঃ) আমাদের (বিশ্বরূপৈঃ) সব রূপবিশিষ্ট (পশুভিঃ) প্রাণীদের দ্বারা (পৃণীহি) ভরপূর করো, (মা) আমাকে (পরমে) পরম (ব্যোমন্) বিশেষ রক্ষাপদে (সুধায়াম্) পূর্ণ পোষণশক্তির মাঝে (ধেহি) রাখো ॥
ভাবার্থভাষাঃ -যে ওম্ তৎসৎ পরমাত্মা নিজের মহিমা দ্বারা সকলের আদি কারণ হয়ে সকলের অভ্যন্তরে এবং বাহিরে এবং ভূত, ভবিষ্যৎ ও বর্ত্তমানে একরস ব্যাপক হয়ে সব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, আমরা সবাই তাঁর উপাসনা করে সুখী হই ॥
টীকা:−(অসতি) অস সত্তায়াম্-শতৃ। অনিত্যে কার্যে (সৎ) নিত্যমাদিকারণং পরব্রহ্ম-ওম্তৎসদিতি নির্দেশাৎ (প্রতিষ্ঠিতম্) প্রতীত্যাস্থিতম্ (সতি) নিত্যে ব্রহ্মণি (ভূতম্) সত্তাযুক্তং জগৎ। পৃথিব্যাদিভূতপঞ্চকম্ (প্রতিষ্ঠিতম্) (ভূতম্) অতীতম্ (হ) নিশ্চয়েন (ভব্যে) ভবিষ্যতি (আহিতম্) স্থাপিতম্ (ভব্যম্) ভবিষ্যৎ (ভূতে) অতীতে। অন্যৎ পূর্ববৎ ॥ পণ্ডিত ক্ষেমকরণদাস ত্রিবেদী॥
টিপ্পণীঃ (বিশ্বনাথ বিদ্যালঙ্কার)👇
[অসতি সৎপ্রতিষ্ঠিতম্ =অসৎ অর্থাৎ সদ্রূপে অপ্রতীত প্রকৃতি হল কারণ, উপাদান-কারণ, এবং সৎ অর্থাৎ বিদ্যমান জগৎ হল কার্য। কার্যের স্থিতি উপাদান-কারণের মধ্যে দর্শানো হয়েছে। ইহার দ্বারা সৎকার্যবাদের সিদ্ধান্তের পরিপুষ্টি হয়। সৎকার্য নিজ উপাদান-কারণের মধ্যে শক্তি রূপে থাকে; উপাদান-কারণ থেকে-উৎপন্ন হওয়ার-যোগ্যতা রূপে থাকে, যেমন অঙ্কুর, নিজের কারণ বীজের মধ্যে উৎপন্ন হওয়ার যোগ্যতা-রূপে থাকে। "সতি ভূতম্” “ভব্যে ভূতম্” “ভূতে ভব্যম্" = এগুলোর অভিপ্রায় এটাও হয়, "সত অর্থাৎ বিদ্যমান পদার্থে উহার ভূতরূপ অর্থাৎ অতীতরূপও থাকে," এবং "ভব্য অর্থাৎ যে পদার্থ উৎপন্ন হবে উহার মধ্যেও উহার ভূতরূপ অর্থাৎ অতীত-রূপ নিহিত থাকে, “তথা ভূত পদার্থের মধ্যে উহার ভব্য/ভবিষ্যত/ভবিতব্যরূপও স্থিত থাকে"। তবেই মহাযোগী ত্রিকাল-দর্শী হতে পারে। এইজন্য যোগ-এ বলা হয়েছে “পরিণামত্রয়সংয়মাদতীতানাগতজ্ঞানম্" (যোগ০ ৩।১৬) অর্থাৎ তিনটি পরিণামে সংযম করলে ভূত এবং ভবিষ্যতের জ্ঞান হয়, ইহার কারণ যোগ-এ ইহা দর্শানো হয়েছে “ক্রমান্যত্বং পরিণামান্যত্বে হেতুঃ" (যোগ০ ৩।১৫), অর্থাৎ যে যে পদার্থের মধ্যে উহার যে যে রূপ প্রথম উৎপন্ন হয়ে যায়/হয়, এবং যা যা ভবিষ্যতে হবে, এই সবকিছুর মধ্যে ক্রম নিয়ত রয়েছে। ক্রম-এর ভেদ/পার্থক্যই পরিণামের ভেদ/পার্থক্যের কারণ, নিয়ামক, অতঃ যে যোগী বস্তুর উৎপত্তির এই নিয়ত ক্রমকে জেনে নেয় সে সেই বস্তুর ভূতরূপ এবং ভাবী/ভবিতব্য রূপেরও দ্রষ্টা হয়ে যায়। যোগ-এ অন্য সূত্রগুলোতে ত্রিকাল দ্রষ্টৃত্ব-এর পর্যাপ্ত বর্ণনা হয়েছে২] [১. মন্ত্রোক্ত সিদ্ধান্তকে নিম্নলিখিত দৃষ্টান্ত দ্বারা সুগমতাপূর্বক বোঝা যেতে পারে। যথাঃ - মাটি থেকে/দ্বারা ঘড়া/কলস তৈরি হয়েছে। সৎ-ঘড়া মাটি রূপ কারণের মধ্যে প্রতিষ্ঠিত, নিজের স্থিতি রাখে। ইহাই । "অসতি সৎ প্রতিষ্ঠিতম্" অর্থাৎ প্রকৃতিতে সৎ জগতের স্থিতি। যেমন মাটি থেকে/দ্বারা নির্মিত ঘড়া-এর মধ্যে, ঘড়া/কলসের পূর্বরূপ যে মাটি তা স্থিত থাকে, এইভাবে "সতি ভূতং প্রতিষ্ঠিতম্” অর্থাৎ সৎ-জগতে, জগতের ভূতরূপ অর্থাৎ পূর্বরূপ প্রকৃতিও স্থিত থাকে। যেমন কলসের ভবিতব্যরূপ ঠিকরা-এর মধ্যে ঘড়ার ভূতপূর্ব মাটি স্থিত থাকে, এইভাবে "ভব্যে ভূতম্ আহিতম্" অর্থাৎ ভবিষ্যৎ কালে সম্ভাব্য জগতের স্বরূপের মধ্যেও প্রকৃতি স্থিত থাকে। তথা যেভাবে ঘড়ার ভব্য অর্থাৎ ভবিষ্যৎ-কালে সম্ভাব্য ঠিকরা-এর--স্বরূপ ভূতস্বরূপ মাটি তথা ঘটে স্থিত হয়/থাকে, এইভাবে "ভব্যং ভূতে প্রতিষ্ঠিতম্" অর্থাৎ জগতের ভব্য অর্থাৎ ভবিষ্যৎ-কালে পরিবর্তিত স্বরূপও, ভূতরূপ প্রকৃতির মধ্যে তথা উহার পূর্ব পরিণামেও স্থিত থাকে। এইভাবে এক উপাদান-প্রকৃতিকে বিবিধ নামরূপে পরিণত করা, -সর্বব্যাপক পরমেশ্বরের নানাবিধ বীর্য অর্থাৎ সামর্থ্যের কাজ, "তবেদ্ বহুধা বীর্যাণি। মন্ত্রে এই নানাবিধ নামরূপকে পরমেশ্বরের সামর্থ্যরূপ বলা হয়েছে। এই ভাবনাকে "নামরূপে ব্যাকরবাণি" (ছান্দো০ উপ০ অধ্যায় ৬, খং০ ৩) এ বলা হয়েছে। মন্ত্রে ইহা দর্শানো হয়েছে, বস্তুর বর্তমান স্বরূপে উহার পূর্ববর্তী পরিণাম-সমূহ তথা ভবিষ্যম্ভাবী পরিণাম-সমূহের স্থিতিও অনভিব্যক্তাবস্থায় থাকে, যার জ্ঞান যোগীর সূক্ষ্মপ্রবেশী চিত্ত দ্বারা যোগীর হয়ে যায়। বাচ্চা যখন জন্ম হয় তখন তাঁর বর্তমান চিত্তেও পূর্বজন্মের ভূতকালের পরিণাম সংস্কার রূপে থাকে, তথা ভবিষ্যৎ কালে উদ্ভূত পরিণাম-সমূহের অর্থাৎ ভাবীপরিণামের সংস্কারও অনুদ্ভূতাবস্থায় থাকে। এইভাবে অন্য বস্তুরও স্থিতি। এই সিদ্ধান্তকে "সনং সর্বরূপ"---এই মহাব্যাপী নিয়ম দ্বারাও প্রকট করা হয় ॥ ২. মন্ত্রোক্ত ভাবনার পরিপুষ্টিতে নিম্নলিখিত, যোগদর্শনের সূত্রগুলো দেখা উচিৎ। যথাং "অতীতানাগতং স্বরূপতোঽস্ত্যধ্বভেদাদ্ধর্মাণাম্ ॥ তে ব্যক্তসূক্ষ্মাঃ গুণাত্মানঃ ॥ পরিণামৈকত্বাদ্বস্তুতত্ত্বম্ ॥ তদা সর্বাবরণমলাপেতস্য জ্ঞানস্যানন্ত্যাজ্জ্ঞেয়মল্পম্" ॥ (যোগ ৪।১২, ১৩, ১৪, ৩১)। তথা---- “সত্ত্বপুরুষান্যতাখ্যাতিমাত্রস্য সর্বভাবাধিষ্ঠাতৃত্বং সর্বজ্ঞাতৃত্বং চ ॥ তারকং সর্ববিষয়ং সর্বথাবিষয়ম্ অক্রমং চেতি বিবেকজং জ্ঞানম্" (যোগ ৩।৪৬, ৫৪) ॥]

বিষয়
অভ্যুদয়ের প্রার্থনা। (জয়দেব শর্মা)

ভাবার্থ
(সৎ) সৎ রূপে প্রতীত হওয়া এই ব্যক্ত সংসার (অসতি*) অসৎ, অব্যক্তে (প্রতিষ্ঠিতম্) প্রতিষ্ঠিত আছে, আশ্রিত আছে। অথবা (অসতি) ‘অসৎ’ অবিদ্যমান, ক্ষণভঙ্গুর এই প্রাকৃতিক জগতে (সৎ) নিরন্তর একরস থাকা, সদাবিদ্যমান ‘সৎ’ই (প্রতিষ্ঠিতম্) সর্বাধিক প্রতিষ্ঠিত, সে সর্বোচ্চ অধিষ্ঠাতৃরূপ পদে স্থিত আছে। (সতি) ‘সৎ’ সদা বিদ্যমান, সত্য অবিনাশী পরমেশ্বরের উপর (ভূতম্ প্রতিষ্ঠিতম্) এই উৎপন্ন সংসার আশ্রিত আছে। (ভূতম্) এই উৎপন্ন সংসার, ‘ভূত’ (ভব্যে) পরে হওয়া ভবিষ্যতের উপর (আহিতম্) আশ্রিত আছে। এবং (ভব্যম্) অর্থাৎ ‘ভব্য’ ভবিষ্যৎ যা হবে তা (ভূতে) ভূত, অতিবাহিত কালের উপর (প্রতিষ্ঠিতম্) প্রতিষ্ঠিত আছে। (বিষ্ণো ! তব ইৎ বহুধা বীর্যাণি) হে ব্যাপক পরমাত্মন্ ! তোমারই বহু প্রকার বীর্য, সামর্থ্য আছে। (ত্বং বিশ্বরূপৈঃ পশুভিঃ পৃণীহি) তুমি আমাদের সব প্রকার পশু দ্বারা পূর্ণ কর। (সুধায়াং পরমে ব্যোমন্ মা ধেহি) উত্তমরূপে ধারণ করার যোগ্য, সর্বোত্তম, অমৃতস্বরূপ পরম রক্ষাস্থান, মোক্ষে আমাকে রাখ। অথবা—অসৎ, প্রধান, প্রকৃতিতে, ‘সৎ’ ব্যক্ত, মহত্তত্ত্ব আশ্রিত আছে। সেই ‘সৎ’তে ‘ভূত’, পাঁচটি তত্ত্ব আশ্রিত আছে। সেই পাঁচটি ভূতই ‘ভব্য’ অর্থাৎ উৎপন্ন হওয়া কার্য জগতে প্রতিষ্ঠিত আছে। এবং এই সমগ্র কার্য জগৎ ‘ভূত’ নিজের কারণভূত সূক্ষ্ম পঞ্চভূতে আশ্রিত আছে। এগুলি সবও পরমেশ্বরেরই নানাবিধ আশ্চর্যকারী কার্য।

টীকা
‘ভব্যাহিতম্’ ইতি পাইপ্প০ সং০। * ‘অসৎ’ শব্দ দ্বারা নিরস্তসমস্তোপাধিক সন্মাত্র ব্রহ্ম অভিধিত হয় নামরূপাদির অভাবে চক্ষু আদির অবিষয়ত্বের কারণে দর্শনের অযোগ্য হওয়ায়। অথবা অনুভূতোদ্ভবাভিভব গুণত্রয়সাম্যাবস্থালক্ষণ প্রধান বলা হয়। তার বিকৃতিরূপতা না থাকার কারণে। ইতি সায়ণঃ।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ব বেদ ১৭/১/১৯

অস॑তি॒সত্প্রতি॑ষ্ঠিতং স॒তি ভূ॒তং প্রতি॑ষ্ঠিতম্। ভূ॒তং হ॒ ভব্য॒ আহি॑তং॒ ভব্যং॑ভূ॒তে প্রতি॑ষ্ঠিতং॒ তবেদ্বি॑ষ্ণো বহু॒ধাবী॒র্যাণি। ত্বং নঃ॑ পৃণী...

Post Top Ad

ধন্যবাদ