বৃহস্পতে প্রথমম্ বাচো অগ্রম্ য়ৎপ্রৈরত নামধেয়ম্ দধানাঃ।
য়দেষাম্ শ্রেষ্ঠম্ য়দরিপ্রমাসীৎপ্রেণা তদেষাম্ নিহিতম্ গুহাবিঃ।। ঋগ্বেদ ১০।৭১।১
পদার্থঃ—(বৃহস্পতে) হে বেদাধিপতি! হে পরমাত্মা! (প্রথমম্) সর্বপ্রথম, সৃষ্টির আদিতে, (নামধেয়ম্) বিভিন্ন পদার্থের নামকরণের ইচ্ছা (দধানাঃ) ধারণ করে আদিকালীন ঋষিরা (যৎ) যে (বাচঃ) বাক্য বা বচন (প্রৈরত) উচ্চারণ করেছিলেন সেই বাণীই ছিল (অগ্রম্) বাণীর প্রথম প্রকাশ। (যৎ) যে (এষাম্) সৃষ্টির আদিতে উৎপন্ন ঋষিদের মধ্যে (শ্রেষ্ঠম্) শ্রেষ্ঠ ছিল, (যৎ) যে (অরিপ্রম্) সম্পূর্ণ নির্দোষ, পাপরহিত (আসীত্) ছিল, (এষাম্) তাঁদের (গুহা) হৃদয়রূপ গুহায় (নিহিতম্) নিহিত বা সংরক্ষিত ছিল (তৎ) সেই অংশই (প্রেণা) তোমারই প্রেরণা ও প্রেমের কারণে (আবিঃ) প্রকাশিত হয়। যিনি অগ্নি, বায়ু আদির নিকট থেকে চার বেদ পড়েছিলেন তিনিই ব্রহ্মা ঋষি ছিলেন, কারণ "চতুর্বেদ বিদ্ ব্রহ্মা ভবতি" চার বেদের জ্ঞানীই হল ব্রহ্মা। স্বামী জগদীশ্বরানন্দকৃত পদার্থভাষ্য
আচার্য অগ্নিব্রতজীকৃত আধিভৌতিক ভাষ্য:-
বৃহস্পতে) [এখানে "বৃহস্পতেঃ" এই স্থানে সম্বোধনান্ত পদ ব্যবহৃত হয়েছে। তারসঙ্গে এই পদ সম্বোধনার্থও ব্যবহৃত হয়েছে অর্থাৎ দুটো অর্থে ব্যবহৃত হয়েছে।] হে বেদবাণীর পালক বিদ্বন্! (নামধেয়ম্) সৃষ্টির সমস্ত পদার্থ এবং তার নামকে (দধানাঃ) ধারণকারী অত্যন্ত পবিত্র অন্তঃকরণ যুক্ত সৃষ্টির প্রথম প্রজন্মে উৎপন্ন ঋষি (য়ৎ, প্র, ঐরৎ) যে প্রেরণা পরমাত্মার থেকে প্রাপ্ত করেন অর্থাৎ সেই আদি ঋষি যেসব ঋচাকে পরব্রহ্ম পরমাত্মার প্রেরণায় ব্রহ্মাণ্ড থেকে গ্রহণ করেন, (প্রথমম্, বাচঃ, অগ্রম্) সেই বাণী হল মানব ব্যবহারে ব্যবহৃত হওয়া বাণীর মধ্যে সবথেকে অগ্রিম বাণী। (য়দেষাম্, য়ৎ, শ্রেষ্ঠম্) সেই বেদবাণী হল সমস্ত মানবী ভাষার মধ্যে সবথেকে উত্তম বাণী, (য়ৎ, অরিপ্রম্, আসীৎ) [অরিপ্রম্ = রীঙ্ শ্রবণে দিবা. ধাতো "লীরীঙ্গোহ্রস্ব. উ.কো. ৫.৫৫ সূত্রেণ রঃ প্রত্যয়ঃ পুগাগমো হ্রস্বশ্চ। নঞ্ সমাসঃ (বৈদিক কোষঃ )] সেটা পূর্ণ শুদ্ধ হয়ে থাকে। ঋষিদের দ্বারা আকাশ থেকে গ্রহণ করার সময় সেই বাণী কোনোরূপ ক্ষয় প্রাপ্ত হয় না আর না তাতে কোনোরূপ মিশ্রণ থাকে। (তৎ, এষাম্, প্রেণা) সেই বেদবাণী এই সকল বাণীর মধ্যে সর্বাধিক বেগপূর্বক গমন কারী হয় অথবা সেটা প্রকৃষ্টরূপেণ ব্রহ্মাণ্ডের মধ্যে ব্যাপ্ত থাকে। (গুহা, নিহিতম্, আবিঃ) [আবিঃ = আবিষ্কুরুতে (নিরুক্ত ৫.৯)] সেই বাণী অন্তরীক্ষরূপী গুহার মধ্যে নিহিত থাকে, যা ঋষিদের অন্তঃকরণ রূপী গুহার মধ্যে প্রকট হয়।
এখানে এই ঋচার প্রথম পদ "বৃহস্পতে" কে "বৃহস্পতেঃ" মানলে এই সংকেতও পাওয়া যায় যে সেই অন্তরীক্ষে ব্যাপ্ত বেদবাণী হল সম্পূর্ণ বাণী এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পালক ও স্বামী পরমাত্মারই বাণী অর্থাৎ তাঁর থেকেই উৎপন্ন হয়েছে।
ভাবার্থ - সৃষ্টি উৎপন্ন হলে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে বেদের ঋচা প্রাপ্ত হয়। এই ঋচা পরা ও পশ্যন্তী রূপে সম্পূর্ণ অন্তরীক্ষে ভরে থাকে। প্রথম প্রজন্মে উৎপন্ন সর্বাধিক পবিত্রাত্মা চার ঋষি সমাধিস্থ হয়ে ঈশ্বরের প্রেরণায় এইসব ঋচাকে গ্রহণ করেন। এর পূর্বে মানুষের কোথাও কোনো ভাষাই ছিল না, বরং ভাষার উৎপত্তি এইসব ঋচা উৎপত্তির পশ্চাৎ এরই অপভ্রষ্ট হওয়াতে হয়েছে। এই বাণী থেকে শ্রেষ্ঠ ব্রহ্মাণ্ডের মধ্যে অন্য কোনো ভাষা হওয়া সম্ভব নয়। যখন সেই ঋষি জন বাণীকে সমাহিত চিত্ত দ্বারা অন্তরীক্ষ থেকে গ্রহণ করেন, সেই সময় সেই বাণী শুদ্ধ ও পূর্ণ রূপে তাঁদের অন্তঃকরণে প্রবিষ্ট হয়। কোনো ঋচা ও ঋচার অংশের একটা পদও এই প্রক্রিয়াতে স্রাবিত হয় না অর্থাৎ অন্তরীক্ষে সেই ঋচাগুলো যেরূপ ব্যাপ্ত থাকে, সেগুলোকে সেইরূপে গ্রহণ করা হয়। সেই বাণী অর্থাৎ বেদমন্ত্র সেই ঋষিদের অন্তঃকরণে অত্যন্ত শীঘ্রতাপূর্বক সহজে প্রবিষ্ট হয়ে যায়, যেভাবে কেউ মন্ত্রকে কণ্ঠস্থ করে সেইরূপ নয়। সেই মন্ত্রগুলো অন্তরীক্ষ থেকে সেই ঋষিদের অন্তঃকরণে প্রবেশ করে, এর অর্থ হল সেইসব মন্ত্র ঋষিদের স্মৃতিস্তরে সদ্যঃ অঙ্কিত হয়ে যায়।
সক্তুমিব তিতউনা পুনন্তো য়ত্র ধীরা মনসা বাচমক্রত।
অত্রা সখায়ঃ সখ্যানি জানতে ভদ্রৈষাম্ লক্ষ্মীর্নিহিতাধি বাচি।। ঋগ্বেদ ১০।৭১।২
পদার্থঃ (তিতউনা সক্তুম্ ইব) যেমন সত্তুকে চালুনি দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়, ঠিক তেমনই (যত্র) যে সময়ে (ধীরাঃ) বুদ্ধিমান, ধ্যানশীল পুরুষেরা (মনসা) সংকল্প–বিকল্প, ঊহাপোহকারী চিত্ত বা জ্ঞানের দ্বারা (বাচম্) বাণীকে (পুনন্তঃ) পবিত্র করতে করতে (অক্রত) তার যথাযথ ব্যবহার করেন, (অত্র) তখন সেই বাণীতেই (সখায়ঃ) পারস্পরিক প্রেমভাবযুক্ত বন্ধু বা জ্ঞানী ব্যক্তিরা (সখ্যানি) বন্ধুত্ব বা ভাবসমূহকে (জানতে) উপলব্ধি করেন। (এষাম্ অধিবাচি) তাঁদের বাণীতে (ভদ্রা) সুখদায়ক, কল্যাণকর, রমণীয়, প্রাপ্তিযোগ্য ও ইষ্টলাভসাধক (লক্ষ্মীঃ) ভাব প্রকাশকারী অর্থগ্রাহী শক্তি (নিহিতা) বিদ্যমান থাকে।
এই কারণেই সর্বপ্রথম জ্ঞানপূর্বক ধ্যানশীল ও বিচারশীল ঋষিগণ ইষ্টপ্রাপ্তি ও অনিষ্ট-পরিহার নির্দেশকারী বেদের জ্ঞানদর্শন করে অন্যদের উপদেশ দিয়েছেন। সেই সময়েও তাঁদের বেদবাণীতে অর্থবোধক শক্তি ছিল, যার ফলে শ্রোতারা উৎকৃষ্ট ও সুস্পষ্ট অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। অর্থাৎ বাণীর যে বোধক গুণ, তার প্রধান কারণ হলো জ্ঞানযুক্ত চিত্ত থেকে বিবেকপূর্বক তার ব্যবহার; নচেৎ চিন্তাহীনভাবে বলা কথা কোনো অর্থই প্রকাশ করে না, তা প্রমত্তবাদের ন্যায় নিরর্থক হয়। পণ্ডিত জয়দেব শর্মাকৃত ভাষ্য॥
হরিশরণ সিন্ধান্তলঙ্কারকৃত ভাষ্যঃ
[১] (ইব) = যেমন (সক্তুম্) = সত্তুকে (তিতউনা) = চালুনি দিয়ে (পুনন্তঃ) = পরিশুদ্ধ করা হয়, ঠিক তেমনই (যত্র) = যেখানে (ধীরাঃ) = জ্ঞানে রমণকারী ধীর পুরুষেরা (মনসা) = মন দিয়ে, অর্থাৎ মনে মনন ও চিন্তার দ্বারা (বাচম্) = এই বেদবাণীকে (অক্রত) = প্রকৃতি–প্রত্যয়ের বিচার করে তার স্পষ্ট অর্থ প্রকাশ করেন, (অত্রা) = সেখানে (সখায়ঃ) = [যাঁদের জ্ঞানচর্চা একত্রে] এমন লোকেরা (সখ্যানি) = প্রকৃত বন্ধুত্বকে (জানতে) = অনুভব করেন। এই সংসারে প্রকৃত মৈত্রী আসলে প্রভুর সঙ্গেই; আর এই মৈত্রীর অনুভব তারাই করতে পারেন, যাঁরা জ্ঞানচর্চায় একসঙ্গে নিয়োজিত।
[২] (এষাম্ বাচি) = এঁদের বাণীতে (ভদ্রা লক্ষ্মীঃ) = কল্যাণময় লক্ষ্মী (অধি নিহিতা) = বিশেষভাবে প্রতিষ্ঠিত থাকে। এঁদের বাণী পবিত্র হয়; তারা সবার জন্য শুভ কথাই উচ্চারণ করে। প্রভুর নামের নিরন্তর স্মরণের ফলে এই লক্ষ্মী সদা সমৃদ্ধ থাকে। যিনি নিজেই লক্ষ্মীবান সেই প্রভুর সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বাণীতে লক্ষ্মী থাকবে না—এমন হতে পারে না। প্রকৃতপক্ষে তাঁদের বাণীতে এমন শক্তি এসে যায় যে, তাঁরা যা বলেন, তাই বাস্তবে পরিণত হয়।
আচার্য অগ্নিব্রতজীকৃত আধিভৌতিক ভাষ্য:-
(সক্তুম্, এব) [সুক্তুঃ = সুক্তুঃ সচতের্দুধাবো ভবতি (নিরুক্ত ৪.১০)] অশুদ্ধ মিশ্রিত ছাতু যাকে হাত দিয়ে শুদ্ধ করা কষ্টসাধ্য হয়, তাকে যেভাবে সহজে শুদ্ধ করা হয় (তিতউনা) [তিতউ = তিতউ পরিপবনম্ ভবতি। ততবদ্বা তুন্নবদ্বা তিলমাত্রম্ তুন্নমিতি বা (নিরুক্ত ৮.৯)] সূক্ষ্ম ছিদ্র যুক্ত বিস্তৃত শোধন কর্মকারী ছাঁকনি দিয়ে, (য়ত্র, ধীরাঃ) সেইরূপ যখন অথবা যেখানে অত্যন্ত সত্ত্বগুণ ধারণকারী সৃষ্টির প্রারম্ভে উৎপন্ন ঋষি ধ্যানাবস্থিত অবস্থায় [ধীরাঃ = প্রজ্ঞানবন্তো ধ্যানবন্তঃ (নিরুক্ত ৪.১০)] (মনসা) সমাহিত অন্তঃকরণ দ্বারা (পুনন্তঃ) অন্তরীক্ষস্থ বেদ বাণীকে শুদ্ধ করে (বাচম্, অক্রত) সেই বেদ বাণীকে নিজের অন্তঃকরণে ধারণ করেন। (অত্র, সখায়ঃ) এই বেদবিদ্যার বিষয়ে সব প্রাণীদের সখারূপ হিতচিন্তক সেই ঋষিজন (সখ্যানি, জানতে) [সখা = সমানম্ খ্যাতীতি সখা (উ.কো.৪.১২৮)] যেখানে এমন মানুষ আছেন যারা সকল প্রাণীর প্রতি মিত্রধর্মকে জানেন, সেখানে ঈশ্বরের সহায়তায় বেদমন্ত্র, সেগুলোর পদের অর্থ অর্থাৎ শব্দ এবং অর্থের সম্বন্ধকে পূর্ণ রূপে জেনে যান। (এষাম্, বাচি, অধি) সেই বেদবাণীর মধ্যে (ভদ্রা, লক্ষ্মীঃ) [লক্ষ্মীঃ = লক্ষ্মীর্লাভাদ্বা লক্ষণাদ্বা লক্ষ্যতে চিন্ত্যতে সর্বেণ - স্কন্দস্বামী (নিরুক্ত ৪.১০), ভদ্রম্ = ভদ্রম্ ভগেন ব্যাখ্যাতম্ ভজনীয়ম্ ভূতানামভিদ্রবণীয়ম্ ভবদ্রময়তীতি বা (নিরুক্ত ৪.১০)] সকল প্রাণীর জন্য প্রাপ্ত করার যোগ্য পদার্থ আর চিন্তন অর্থাৎ সেই পদার্থের বিজ্ঞান (নিহিতা) নিহিত থাকে।
ভাবার্থ - মানব সৃষ্টি উৎপত্তির সময় এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বেদমন্ত্র ব্যাপ্ত থাকে। সেগুলো সম্পূর্ণ অন্তরীক্ষের মধ্যে ব্যাপ্ত থাকে। সৃষ্টির প্রথম প্রজন্মে উৎপন্ন হওয়া চার সর্বশ্রেষ্ঠ ঋষি সমাধিস্থ মনের দ্বারা অন্তরীক্ষ থেকে সেই ঋচাগুলোকে সেইভাবে ছাঁনিয়ে গ্রহণ করে যেভাবে ছাতু বা আটা ছাঁকনি দিয়ে শুদ্ধ করা হয়। যেরূপ ছাঁকনি ছাড়া হাত দিয়ে ছাতু বা আটাকে শুদ্ধ করা কঠিন হয়, সেইরূপ সমাধিস্থ মন ছাড়া অন্তরীক্ষস্থ ঋচাকে গ্রহণ করা সম্ভব হবে না। এখানে এই উপমা এটাও দর্শায় যে চারজন ঋষির দ্বারা বেদমন্ত্র গ্রহণ করার জন্য এটা সিদ্ধ হয়ে যায় না যে সম্পূর্ণ সৃষ্টির মধ্যে এই সমস্ত মন্ত্রের অতিরিক্ত আর কোনো মন্ত্র ছিল না। যদি এমন হতো, তাহলে ছাঁকনি দিয়ে ছাতু ছাঁনিয়ে নেওয়ার সমান মন্ত্রকে গ্রহণ করার চর্চা হতো না। সেই চারজন ঋষি প্রাণীমাত্রের হিতচিন্তক আর মুক্তি থেকে পুনরাবৃত্ত হয়ে মানুষের মধ্যেও সর্বোচ্চ স্তরের ছিলেন। এইজন্য তাঁরাই মন্ত্রকে গ্রহণ করতে সক্ষম হন। তাঁরা ঈশ্বরের কৃপায় সেই গৃহীত মন্ত্র, সেগুলোর পদ আর সেই পদের অর্থের নিত্য সম্বন্ধকে সম্পূর্ণ রূপে জেনে নেন। সেইসব মন্ত্রের মধ্যে সৃষ্টির সম্পূর্ণ পদার্থকে যথাযথ ভাবে জানার জন্য সম্পূর্ণ বিজ্ঞান নিহিত আছে আর সেই বিজ্ঞান প্রত্যেক মানুষের জন্য সকল প্রকারের লাভ প্রাপ্তকারীও হয়।
য়জ্ঞেন বাচঃ পদবীয়মায়ন্তামন্ববিন্দন্নৃষিষু প্রবিষ্টাম্।
তামাভৃত্যা ব্যদধুঃ পুরুত্রা তাম্ সপ্তরেভা অভি সম্ নবন্তে।। (ঋগ্বেদ ১০।৭১।৩)
.
(য়জ্ঞেন) [য়জ্ঞঃ = ব্রহ্ম হি য়জ্ঞঃ (শতপথ ব্রাহ্মণ ৫.৩.২.৪), য়জ্ঞঃ প্রজাপতিঃ (শতপথ ব্রাহ্মণ ১১.৬.৩.৯)] সেই ধীর বিদ্বানজন, যাঁদের চর্চা পূর্ব মন্ত্রের মধ্যে করা হয়েছে, সবার পালক পরব্রহ্ম পরমাত্মার সাক্ষাৎকার দ্বারা অর্থাৎ তাঁর সহায়তায় (বাচঃ, পদবীয়ম্) সেই বেদবাণীর বিভিন্ন পদের মার্গ আর অনুক্রমকে (আয়ন্) জানেন বা প্রাপ্ত করেন ( ঋষিষু, প্রবিষ্টাম্) আকাশস্থ সূক্ষ্ম রশ্মির মধ্যে প্রবেশ হওয়া (তাম্, অনু, অবিন্দন্) সেই বেদবাণীকে অনুক্রমপূর্বক প্রাপ্ত করেন। (তাম্, আভৃত্য) সেই প্রাপ্ত হওয়া বেদবাণীকে নিজের অন্তঃকরণে ধারণ করে (পুরুত্রা, ব্যদধুঃ) সর্বত্র প্রচারিত করেন। (তাম্, সপ্তরেভাঃ) [রেভঃ = স্তোতৃনাম (নিঘন্টু ৩.১৬)] সেই বেদবাণীর মধ্যে সাত প্রকারের ছন্দ (অভি, সম্নবন্তে) [সম্নবন্তে = নবতে, গতিকর্মা (নিঘন্টু ২.১৪)] সবদিক দিয়ে ব্যাপ্ত থাকে।
.
ভাবার্থ - পূর্বোক্ত চার আদি ঋষি যখন ধ্যানাবস্থিত হন আর পরব্রহ্মের সাক্ষাৎকার করেন, তখন তাঁরা অন্তরীক্ষ থেকে আসা ঋচা আর সেগুলোর পদকে ক্রমপূর্বক আসতে অনুভব করেন। তাঁরা ক্রমপূর্বক সেইসব ঋচা আর পদের বিজ্ঞানকেও পূর্ণরূপে জানতে থাকেন। সেই ঋচাগুলো অন্তরীক্ষে বিদ্যমান সূক্ষ্ম ঋষিরশ্মির মধ্যে ব্যাপ্ত থাকে, সেখান থেকে সেই ঋষিগণ সেগুলোকে নিজের অন্তঃকরণে গ্রহণ করেন। এইভাবে নিজের সামর্থ্যের অনুসারে সমস্ত ঋচাকে মহর্ষি ব্রহ্মার মাধ্যমে সর্বত্র প্রচারিত করেন। সেই বেদবাণী প্রধানত সাত ছন্দ যুক্ত হয়। [ সপ্ত = সৃপ্তা সংখ্যা (নিরুক্ত ৪.২৬)] সেইসব ছন্দ সম্পূর্ন আন্তরীক্ষের মধ্যে ছড়িয়ে থাকে আর সর্বত্র এগুলো একে-অপরের দিকে গতিশীল হয়। চারজন ঋষি সেগুলোর মধ্যে বেদের এই ঋচাগুলোকে গ্রহণ করেন।
.
এই তিন মন্ত্রের দ্বারা স্পষ্ট হয়ে যায় যে যখন আকাশে অনেক ঋচা ছন্দরূপী প্রাণরশ্মি রূপে উৎপন্ন হয়ে বিদ্যমান থাকে, তখন অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা ঋষি সমাধি অবস্থায় পরমাত্মার কৃপায় অন্তরীক্ষস্থ সেই ঋচাগুলো থেকে মানব জীবন হেতু আবশ্যক ঋচাকে সমাহিত চিত্ত দ্বারা ছেঁকে-ছেঁকে নিজের চিত্তের মধ্যে সংগৃহীত করেন। সেই ঋচাই হল ক্রমশঃ ঋগ্বেদ, য়জুর্বেদ, সামবেদ আর অথর্ববেদের রূপ। এই চারজন ঋষি না কেবল সেইসব ঋচাকে সংগ্রহ করেন, অপিতু পরমাত্মার কৃপায় সেই ঋষিগণ সেইসব ঋচা অর্থাৎ বাণীর অর্থকেও জেনে যান। সেই চারজন ঋষি এই জ্ঞানকে মহর্ষি আদ্য ব্রহ্মাকে প্রদান করেন। এইভাবে সংসারের মধ্যে পরবর্তীতে জ্ঞানের প্রবাহ চলতে থাকে। আচার্য অগ্নিব্রতজীকৃত আধিভৌতিক ভাষ্য
সপ্ত ঋষয়ঃ প্রতিহিতাঃ শরীরে। রশ্ময় আদিত্যে। সপ্ত রক্ষন্তি সদদ্মপ্রমাদম্। সংবৎসরমপ্রমাদ্যন্তঃ। সপ্তাপানাস্ত এব স্বপতো লোকমস্তমিতমাদিত্যং যন্তি। তত্র জাগৃতোऽখপ্নজৌ সত্রসদৌ চ দেবৌ। বাগ্বাদিত্যৌ। ইত্যধিদৈবতম্।
অথাধ্যাত্যম্। সপ্ত ঋষয়ঃ প্রতিহিতাঃ শরীরে। ষডিন্দ্রিয়াণি বিদ্যা সপ্তমী। আত্মনি। সপ্ত রক্ষন্তি সদমপ্রমাদম্। শরীরমপ্রমাদ্যন্তি। সপ্তাপানানীমান্যেব খপতো লোকমস্তমিতমাত্মানং যন্তি। তত্র জাগৃতোऽস্বপ্নজৌ সত্রসদৌ চ দেবৌ। প্রাজ্ঞশ্চাত্মা তৈজসশ্চ। ইত্যাত্মগতিমাচষ্টে। তেষামেষাऽপরা ভবতি। ॥ ৩৭ ॥
অর্থ—সাত ঋষি (প্রতিহিতাঃ) শরীরের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। সাতজন (সদম্) সদা (অপ্রমাদম্) প্রমাদহীন হয়ে রক্ষা করেন। সাত (আপঃ) ব্যাপ্ত হয়ে (স্ত্রপতঃ) নিদ্রিত অবস্থায় (লোকম্) লোককে (ঈয়ুঃ) প্রাপ্ত হন। সেখানে (জাগৃনঃ) জাগ্রত থাকেন (অস্বপ্নজঃ) নিদ্রাহীন, (সত্রসদৌ) যজ্ঞে উপবিষ্ট এই দুই দেবতা।।
সাত [প্রধান] রশ্মি আদিত্যের মধ্যে স্থাপিত। সাতজন সদা সংবৎসরকে প্রমাদহীনভাবে রক্ষা করেন। সাত আপান যারা ব্যাপ্তিস্বরূপ তারা নিদ্রিত অবস্থার লোককে, অর্থাৎ অস্তগামী আদিত্যকে প্রাপ্ত হন। সেখানে জাগ্রত, নিদ্রাহীন, যজ্ঞে উপবিষ্ট দুই দেবতা অর্থাৎ বায়ু ও আদিত্য। এটি অধিদৈবত [ব্যাখ্যা]।
এখন অধ্যাত্ম, অর্থাৎ মানবদেহ-সম্পর্কিত [ব্যাখ্যা] ছয় ইন্দ্রিয়, বিদ্যা-বুদ্ধি এবং সপ্তম আত্মা এই সাতই শরীরের মধ্যে। সাতজন প্রমাদহীন হয়ে শরীরকে রক্ষা করেন। সাত আপানানি এই ব্যাপ্তিস্বরূপ শক্তিগুলিই নিদ্রিত অবস্থার লোককে, অর্থাৎ অস্তগামী, নিদ্রিত শরীরকে প্রাপ্ত হয়। সেখানে জাগ্রত, নিদ্রাহীন, যজ্ঞে উপবিষ্ট দুই দেবতা প্রাজ্ঞ আত্মা (বুদ্ধিতত্ত্ব) ও তেজস জীবাত্মা। এটি আত্মগতিকে প্রকাশ করে। এটাই তাদের দ্বিতীয় [ঋক্]। ॥ ৩৭ ॥
ভাষ্য—একই ঋকের দুই অর্থের আলোকময় ছটা এই যাস্কীয় ব্যাখ্যানে উপলব্ধ হয়। পরম্পরাগত অর্থের জ্ঞান ব্যতীত এই মহান জ্ঞান প্রত্যক্ষ হয় না। ‘অস্ত’ অর্থাৎ নিদ্রিত। ॥ ৩৭ ॥
অগ্নিবাযুরবিভ্যস্তু ত্রয়ম্ ব্রহ্ম সনাতনম্।
দুদোহ য়জ্ঞসিদ্ধ্যর্থমৃগ্যজুঃ সামলক্ষণম্।। (মনুঃ ১|২৩)
স ইমানি ত্রীণি জ্যোতীংষ্যভিততাপ তেভ্যস্তপ্তেভ্যস্ত্রয়ো বেদা আজায়ন্ত । অগ্নেরৃগ্বেদো বায়োর্যজুর্বেদঃ সূর্যাৎ সামবেদঃ ॥
ছন্দা॑ᳬসি জজ্ঞিরে॒ তস্মা॒দ্যজু॒স্তস্মা॑দজায়ত ॥ যজুর্বেদ০ ৩১।৭, ঋগ্বেদ ১০/৯০/৯
প্রশ্ন - পরমাত্মা সৃষ্টির প্রথম প্রজন্মের অনেক মানুষের মধ্যে কেবল চারজন ঋষিকেই কেন জ্ঞান দিয়েছেন? ঈশ্বর কি পক্ষপাতী? তারপর এটাও একটা প্রশ্ন যে পরমাত্মা তাঁর জ্ঞান বৈদিক ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষাতেই কেন দিয়েছেন? এর দ্বারা অন্য ভাষী মানুষের সঙ্গে বৈষম্য বা দোষ পরমাত্মার উপর লাগবে না?
.
উত্তর - এটা সত্য যে সৃষ্টির প্রথম প্রজন্মে স্ত্রী-পুরুষের অনেক জোড়া উৎপন্ন হয়েছে। তাঁরা পূর্ণ যুবকাবস্থায় পৃথিবী রূপী গর্ভ থেকে উৎপন্ন হয়েছে। যে মহানুভাব পূর্ণ যুবকাবস্থায় ও ভূমি থেকে উৎপত্তির উপর শঙ্কা করছেন, তাকে ঋষি দয়ানন্দ কৃত "সত্যার্থ-প্রকাশ" তথা মদ্রচিত "সত্যার্থ প্রকাশ উভর্তে প্রশ্ন-গরজতে উত্তর" নামক গ্রন্থ পড়ার চেষ্টা করা উচিত। বিস্তারভয়ে আমি এই বিষয়কে এখানেই ছেড়ে দিচ্ছি। তাছাড়া প্রত্যেক বৈজ্ঞানিক বুদ্ধি সম্পন্ন পাঠক এটাই মানবে যে প্রথম প্রজন্মের উৎপত্তি কেবল এই ভাবেই হওয়া সম্ভব।
.
সেই প্রথম প্রজন্মের মধ্যে সেই চারজন ঋষিই সর্বোচ্চ যোগ্যতা ও সামর্থ্যবান ছিলেন। তাঁরা নিজের মহান তপ দ্বারা আকাশ থেকে বেদের ঋচাকে গ্রহণ করেছেন, এই কারণে তাঁদেরকেই জ্ঞান দেওয়া হয়, যাতে তাঁরা সবাইকে জ্ঞান প্রদান করতে পারেন। বাকি রইলো সংস্কৃত-ভাষাতে জ্ঞান দেওয়ার, তো তদ্বিষয়ে জ্ঞাতব্য হল সেই সময় সম্পূর্ণ মানব জাতির মধ্যে কোনো ভাষার উৎপত্তিই হয়নি। যেটা উৎপন্ন হয়েছিল, সেটা কেবল বৈদিক ভাষা সংস্কৃতই ছিল, তাও আবার বৈদিক ছন্দের রূপে। পরে ঋষিগণ এই ভাষাকে কথোপকথনের ভাষাতে ব্যবহৃত করেন। কালান্তরে সংস্কৃত ভাষা থেকে অপভ্রষ্ট হয়ে ধীরে-ধীরে বিশ্বের মধ্যে অনেক ভাষার উৎপত্তি হয়। এখন পর্যন্ত সম্পূর্ণ ভূমণ্ডলে সংস্কৃত ভাষাই সর্বাধিক শাসন করেছে। আজ সারা বিশ্বের মধ্যে এটা তো সর্বমান্য তথ্য যে সংস্কৃত ভাষাই হল সমস্ত মানব ভাষার জননী। এই কারণে সংস্কৃত ভাষাতেই জ্ঞান দেওয়া অনিবার্য আর নিষ্পক্ষ ছিল।
.
.
উত্তর - আপনার প্রশ্ন একটা ভাষার প্রথম উৎপত্তি নিয়ে, এটা উচিত ও স্বাভাবিক। আমি "বৈদিক সৃষ্টি উৎপত্তি বিজ্ঞান" নামক অধ্যায়ে স্পষ্ট করবো যে বৈদিক সংস্কৃত ভাষার শব্দের সঙ্গে তার অর্থের নিত্য সম্বন্ধ আছে। যে শব্দের যে অর্থ হয়, সেই অর্থ কোনো মানুষ স্বকল্পনায় মেনে নেয় নি, বরং সেই অর্থ ওই শব্দের সঙ্গে নিত্য সম্বন্ধে থাকে। সেই বস্তু বিশেষ যখন সর্গপ্রক্রিয়াতে নির্মিত হচ্ছিল, তখন সেই শব্দ বিশেষের উৎপত্তিও হচ্ছিল। এইভাবে বৈদিক সংস্কৃত ভাষাতে বাচক ও বাচ্যের সম্বন্ধ নিত্য, প্রকৃতিক আর ঈশ্বরীয় হয়, মানবীয় মোটেও নয়। এই বিশেষত্ব অন্য কোনো ভাষার মধ্যে নেই। এইভাবে বৈদিক শব্দই নিত্য হয়, অন্য কোনো ভাষার শব্দ হয় না। বৈদিক শব্দই প্রাণ রূপ হয়ে সৃষ্টির সকল পদার্থের উপাদান কারণও হয়, অথচ এমন বিশেষত্ব নামমাত্রেও কোনো মানবীয় ভাষার মধ্যে নেই।
.
এই কারণে বৈদিক সংস্কৃত ভাষা কোনো বর্গ, দেশ বা সম্প্রদায়, এমনকি কেবল পৃথিবীস্থ মানব জাতির ভাষা নয়, বরং এটা হল ব্রহ্মাণ্ডীয় ভাষা। বৈদিক ছন্দ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে প্রাণতত্ত্বের (স্পন্দন বা কম্পন বা ভাইব্রেশন) রূপে ব্যাপ্ত হয়ে আছে। বিভিন্ন সূক্ষ্ম কণার উৎপত্তি এগুলো থেকেই হয়। এইভাবে বৈদিক সংস্কৃত ভাষা পূর্ণ বৈজ্ঞানিক, শাশ্বত ও সার্বদেশিক হওয়াতে অত্যন্ত ব্যবস্থিত। এর ব্যাকরণ অন্য যেকোনো ভাষার ব্যাকরণের তুলনায় সুব্যবস্থিত আছে। আধুনিক কালে উপলব্ধ একমাত্র প্রামাণিক ব্যাকরণের আধার গ্রন্থ পাণিনীয় অষ্টাধ্যায়ী আজও সারা বিশ্বের ভাষাবিজ্ঞানীদের জন্য আশ্চর্যজনক আদর্শ হয়ে আছে। এই অষ্টাধ্যায়ীর গুরুত্বকে বর্ণনা করে এমন কিছু কথন আমি "অষ্টাধ্যায়ী ভাষ্য প্রথমাবৃত্তি" - পণ্ডিত ব্রহ্মদত্ত জিজ্ঞাসুর (সংস্করণ ২০৪২ বিক্রম সম্বত্ সাল ১৯৮৫) প্রাককথন থেকে সংক্ষেপে উদ্ধৃত করছি -
১. তত্রাশক্যম্ বর্ণেনাপ্যনর্থকেন ভবিতুম্ কিম্ পুনরিয়তা সূত্রেণ (মহাভাষ্য ১.১.১ চৌখম্বা সংস্করণ) অর্থাৎ তাঁর অর্থাৎ ভগবৎ পাণিনির একটা বর্ণও অনর্থক নেই, তাহলে এত বড় সূত্রের কথা কি বলবো? মহর্ষি পতঞ্জলি পুনরায় বলেছেন -
সামর্থ্যয়োগান্নহি কিঞ্চিদস্মিন্ পশ্যামি শাস্ত্রে য়দনর্থকম্ স্যাত্
অর্থাৎ শাস্ত্রের সামর্থ্য দ্বারা আমি এই গ্রন্থের মধ্যে একটাও এমন কোনো বর্ণ বা পদ দেখছি না, যেটা অনর্থ হবে।
২. চীন যাত্রী হিওয়েন সাং - শব্দ এবং অক্ষর বিষয়ক কোনো জ্ঞান এরথেকে অবশিষ্ট নেই।
৩. মোনিয়ার উলিয়ামস্ - অষ্টাধ্যায়ী গ্রন্থ হল মানব মস্তিষ্কের প্রতিভার আশ্চর্যতম ভাগ, যা মানব মস্তিষ্কের সামনে এসেছে।
৪. হন্টার - মানব মস্তিষ্কের চরম গুরুত্বপূর্ণ আবিষ্কার হল এই অষ্টাধ্যায়ী।
৫. লেনিনগ্রাডের প্রফেসর টি. বাৎসকি - মানব মস্তিষ্কের সর্বশ্রেষ্ঠ রচনা হল এই অষ্টাধ্যায়ী।
এইভাবে সংস্কৃত ভাষার ব্যাকরণের এই গ্রন্থ সারা বিশ্বের মধ্যে আজও সবার সম্মানের পাত্র হয়ে আছে। এই গ্রন্থের পূর্বেও অনেক বৈয়াকরণ হয়েছে। কয়েকটা বৈয়াকরণের নাম ভগবৎ পাণিনি স্বয়ং তাঁর অষ্টাধ্যায়ীর মধ্যে উল্লেখ করেছেন। যে ভাষার ব্যাকরণ সংসারে সর্বাধিক সুব্যবস্থিত ও আশ্চর্যজনক হবে, সেই ভাষাই তো পরমাত্মার দ্বারা প্রথমে উৎপন্ন প্রাকৃতিক ব্রহ্মাণ্ডীয় ভাষা হতে পারে। এইজন্য সংসারের সুবিজ্ঞ জনদের উচিত যে তাঁরা যেন বেদের পথে অগ্রসর হওয়ার জন্য অবশ্যই খুব চেষ্টা করেন। এর উপর প্রত্যেক মানুষের সমান অধিকার আছে। এর জন্য সংসারের উচিত আর্যাবর্তিদের (ভারতবাসী) ধন্যবাদ করা, কারণ তারা এগুলোকে অন্তত কিছুটা তো সুরক্ষিত রেখেছে। এর পাশাপাশি সংসারের উচিত বেদপাঠী ব্রাহ্মণদেরও ঋণী হওয়া, যাঁরা এই ভারী সম্পদাকে নিজের কণ্ঠের মধ্যে সুরক্ষিত রেখে বিনাশ হওয়ার থেকে বাঁচিয়েছেন।
এইভাবে অগ্নিব্রতজী এটা সিদ্ধ করেছেন যে অগ্নি, বায়ু আদি চারজন ঋষির মধ্যে সর্বস্রষ্টা পরমাত্মা বৈদিক ছন্দের মাধ্যমে জ্ঞান ও ভাষার উৎপত্তি করেন। এই কথাই ভগবান্ মনু মহারাজ বলেছেন -
অগ্নিবায়ুরবিভ্যস্তু ত্রয়ম্ ব্রহ্ম সনাতনম্।
দুদোহ য়জ্ঞ সিদ্ধ্যর্থমৃগ্যজুঃ সামলক্ষণম্।। (মনুস্মৃতি ১।২৩) শেষে অংশে বিশুদ্ধ মনুস্মৃতি দেখুন
এর অর্থ করে ঋষি দয়ানন্দ ঋগ্বেদাদিভাষ্যভূমিকা এবং সত্যার্থ প্রকাশে লিখেছেন - পরমেশ্বর অগ্নি, বায়ু, আদিত্য এবং অঙ্গিরা এই চার ঋষিকে জ্ঞান দেন। এখানে প্রায়শঃ প্রশ্ন করা হয় যে বেদ তিনটা নাকি চারটা? আমি এর উপর চর্চা করে কলেবর বাড়াতে চাইবো না। এর উপর ঋষি দয়ানন্দকৃত গ্রন্থের পাশাপাশি অনেক আর্য বিদ্বানের পর্যাপ্ত এবং নিশ্চয়াত্মক লেখা আছে। পাঠক সেখানে দেখতে পাবেন। তবে, বৈদিক বিদ্যা অবশ্যই ঋক্, য়জুঃ ও সাম এই তিন লক্ষণযুক্ত হয়। এর বৈজ্ঞানিক অর্থাৎ আধিদৈবিকরূপ আমার গ্রন্থের মধ্যে স্থানে-স্থানে পাওয়া যাবে। এখানে একটা শঙ্কা বিদ্বানদের মধ্যে অবশ্যই উপস্থিত হতে পারে, যার সমাধান সম্ভবতঃ আমার জানা কোনো আর্য বিদ্বানরা ও করেন নি।
সেই শঙ্কাটা হল যে ঋষি দয়ানন্দ এখানে "অগ্নি", "বায়ু" ও "রবি" এই তিনটা নাম থেকে অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চারটা নাম কেন গ্রহণ করেছেন? এই ভাবে সত্যার্থ প্রকাশ গ্রন্থের মধ্যেও শতপথ ব্রাহ্মণের প্রমাণ দিয়ে অগ্নি, বায়ু ও সূর্য থেকে অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চারটা নাম কেন গ্রহণ করেছেন? এটা মনগড়া ও পূর্বাগ্রহ গ্রস্ততার প্রমাণ নয় কি? বেদ হল চার আর ঋষিও হল চার, এর অনেক প্রমাণ অন্যত্র অবশ্যই উপলব্ধ আছে, কিন্তু এখানে দুটো স্থানে কেবল তিনটা নামই আছে। বেদ তো শৈলীভেদ অনুসারে চারের স্থানে তিনটা মানা যেতে পারে, কিন্তু ব্যক্তিবাচক নামের মধ্যে তিনটা থেকে চারটার গ্রহণ কিভাবে হবে? অন্য আরেকটা প্রশ্ন করা হয় যে কোনো ব্যক্তির নামের স্থানে তার সমার্থক শব্দেরও ব্যবহার করা যায় কি? এমনতো কখনও সম্ভব নয়। তাহলে এই সূর্য অথবা রবির ব্যবহার আদিত্যের স্থানে কিভাবে হয়েছে?
বাস্তবে শঙ্কা দুটোই গম্ভীর ও গুরুত্বপূর্ণ। আমার মতে এর সমাধান নিম্নানুসারে হবে -
আর্ষ গ্রন্থের মধ্যে যদিও প্রায়শঃ সর্বত্র এবং স্বয়ং বেদ সংহিতার মধ্যেও চার প্রকারের বেদের বর্ণনা হওয়াতে বেদের তিনটা হওয়া তো সম্ভব নয়। অনেকত্র চার বেদের জ্ঞানকে চারজন ঋষির দ্বারা গ্রহণ করারও বর্ণনা আছে, কিন্তু এখানে মনুস্মৃতি তথা সত্যার্থপ্রকাশ্যের মধ্যে উদ্ধৃত প্রমাণে তিনটাই নাম আছে। এখানে বেদ বিদ্যার শৈলীগত বিভাগ তিন প্রকারে করা হয়েছে, তাহলে তাকে চারটা নামের সঙ্গে কিভাবে সংগত করা যাবে, এটাও একটা সমস্যা। এই কারণে "রবি" ও "সূর্য" দুটোর মধ্যে প্রত্যেক শব্দ থেকে আদিত্য ও অঙ্গিরার গ্রহণ করা হয়েছে বলে মনে হয়। এখানে দুটো স্থানেই "আদিত্য" শব্দের ব্যবহার হয়নি। যৌগিক অর্থের দৃষ্টিতে আদিত্যের সমার্থক শব্দ রবি ও সূর্য দুটোই তথা অঙ্গিরা প্রাণকে বলে - প্রাণো বা অঙ্গিরা (শতপথ ব্রাহ্মণ ৬.১.২.২৮)। ঋষি দয়ানন্দ য়জুর্বেদ ১১।১৫ মন্ত্রে অঙ্গিরার অর্থ সূর্য করেছেন। সূর্য হল প্রাণতত্ত্বের সবথেকে বড় ভাণ্ডার, এই কারণেই সূর্য থেকে অঙ্গিরাকে গ্রহণ করেছেন। সূর্যের মধ্যে অনেক ধরণের তীব্র বিস্ফোরণের জন্য ধ্বনি হতে থাকার কারণে তাকে রবি বলে। এইভাবে "রবি" ও "সূর্য" পদ থেকে আদিত্য ও অঙ্গিরা দুই ঋষিকে গ্রহণ ত্রয়ী বিদ্যার সঙ্গে সামঞ্জস্য হেতু করা হয়েছে। বস্তুতঃ অথর্ববেদের মধ্যে তিন প্রকারের বিদ্যা আছে। তাহলে তাকে কেবল কোনো একটা বিদ্যার সঙ্গে নির্দিষ্ট করা সম্ভব নয়, সুতরাং বিদ্যার শৈলীর দৃষ্টিতে বেদ তিনটাই দর্শানো হয়েছে।
এখন প্রশ্ন হল ব্যক্তির নামের মধ্যে সমার্থক শব্দের ব্যবহার করা কি সাধু? আমার দৃষ্টিতে অগ্নি, বায়ু ও অঙ্গিরা ব্যক্তি বিশেষ নয়, বরং যে ঋষিগণ ক্রমশঃ ঋগ্বেদ, য়জুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের জ্ঞান প্রাপ্ত করেন, তাঁদের নাম অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরাই হয়। এমনটা প্রত্যেক সৃষ্টির আদিতে হয়। এইভাবে এই নাম যৌগিক না হলেও, তবে য়োগরূঢ় তো হবেই, এই নাম যেন তাদের উপাধি। এই পরিস্থিতিতে ত্রয়ী বিদ্যার সামঞ্জস্যে তিন পদ থেকে চার পদের গ্রহণ সমার্থক শব্দের রূপেও গ্রহণ করা অনুচিত নয়। তাহলে আর্ষ প্রয়োগ সাধুই ধরা উচিত, এটা হল বৈদিক পরম্পরা। আমরা মানবীয় ইতিহাসের মধ্যেও এমন কিছু ব্যবহার দেখতে পারি, যেখানে "রাম" শব্দ থেকে তিন মহাপুরুষের গ্রহণ হতে দেখা যায়। সেই তিন ব্যক্তি হল - মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, মহর্ষি পরশুরাম এবং বাসুদেব পুত্র বলরাম। এইভাবে এখানেও "রবি" বা "সূর্য" থেকে আদিত্য ও অঙ্গিরা দুই মহর্ষিকে গ্রহণ করা উচিত। অস্তু। (অগ্নিব্রত নৈষ্ঠিকজীর বৈদিক রশ্মি বিজ্ঞানম্ লেখার অংশ বঙ্গানুবাদ)
বেদজ্ঞান মানুষ কীভাবে লাভ করল?
সৃষ্টির সূচনালগ্নেই সমগ্র ব্রহ্মাণ্ডে বেদের ঋচাগুলি বিদ্যমান হয়ে যায়। এর অর্থ হলো—সূক্ষ্মতম কণিকা থেকে শুরু করে বৃহৎ নক্ষত্র, গ্রহ ও গ্যালাক্সি পর্যন্ত—সমস্ত কিছুই এই ঋচাগুলির দ্বারাই গঠিত। এই ঋচাগুলি ‘পরা’ ও ‘পশ্যন্তী’ অবস্থায় সমগ্র অন্তরীক্ষে পরিব্যাপ্ত থাকে। অর্থাৎ, বেদের ছন্দসমূহ সমগ্র ব্রহ্মাণ্ডে বিস্তৃত এবং পরস্পরের প্রতি নিরন্তর গতিশীল।
মানবজাতির প্রথম প্রজন্মে চারজন অত্যন্ত পবিত্র আত্মা—চার ঋষি—সমাধিতে নিমগ্ন হয়ে, ঈশ্বরের অনুপ্রেরণায়, এই ঋচাগুলিকে তাঁদের চিত্তে গ্রহণ করেন। সেই সময় পর্যন্ত কোনো মানুষের কাছেই ভাষা ছিল না। প্রকৃতপক্ষে, ভাষার উৎপত্তিই পরে এই ঋচাগুলির অপভ্রংশ রূপ থেকে ঘটে। এই দিব্য বাণীর চেয়ে শ্রেষ্ঠ বা সমতুল্য কোনো ভাষা সমগ্র ব্রহ্মাণ্ডে নেই।
যখন এই ঋষিগণ গভীর একাগ্রতা ও সমাধিস্থ চিত্তে অন্তরীক্ষ থেকে এই বাণীগুলি গ্রহণ করেন, তখন সেই মন্ত্রগুলি সম্পূর্ণ ও শুদ্ধ রূপে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের অন্তঃকরণে প্রবেশ করে। এটি কোনো কণ্ঠস্থ করার প্রক্রিয়া নয়; বরং তা তাৎক্ষণিক ও স্বাভাবিক এক অনুভব। অন্তরীক্ষে যেভাবে মন্ত্রগুলি বিদ্যমান থাকে, ঠিক সেই রূপেই সেগুলি ঋষিদের স্মৃতিপটে অক্ষুণ্ণভাবে অঙ্কিত হয়ে যায়—একটিও অক্ষর বা শব্দাংশ নষ্ট হয় না।
ঋষিগণ অন্তরীক্ষ থেকে আগত ঋচা ও তাদের পদসমূহ ক্রমান্বয়ে অনুভব করেন এবং একই সঙ্গে তাতে নিহিত সম্পূর্ণ বিজ্ঞানও আত্মস্থ করেন। এই ঋচাগুলি সূক্ষ্ম রূপে অন্তরীক্ষের ঋষি-রশ্মিতে পরিব্যাপ্ত থাকে, আর সেখান থেকেই ঋষিগণ সেগুলিকে নিজেদের অন্তঃকরণে গ্রহণ করেন।
এই চার ঋষি সমাধিস্থ মনের দ্বারা ঋচাগুলিকে এমনভাবে ছেঁকে গ্রহণ করেন, যেমন চালুনির সাহায্যে সত্তু বা আটা ছাঁকা হয়। যেমন চালুনি ছাড়া সত্তু বিশুদ্ধ করা কঠিন, তেমনি সমাধিস্থ মন ছাড়া অন্তরীক্ষে পরিব্যাপ্ত ঋচাগুলিকে গ্রহণ করাও অসম্ভব। এই উপমা এটিও বোঝায় যে—ঋষিরা মন্ত্র গ্রহণ করেছেন বলেই সমগ্র সৃষ্টিতে কেবল এই মন্ত্রগুলিই ছিল, এমন নয়; কারণ যদি তাই হতো, তবে ‘ছেঁকে নেওয়া’র উপমারই প্রয়োজন পড়ত না।
এই চার ঋষি সমস্ত প্রাণীর কল্যাণকামী এবং মুক্তিলাভের পর পুনর্জন্ম গ্রহণকারী শ্রেষ্ঠ সত্তা। সেই কারণেই ঈশ্বরের কৃপায় তাঁরা মন্ত্র, তার পদ ও অর্থের নিত্য সম্পর্ক সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হন। এই মন্ত্রগুলিতে সমগ্র সৃষ্টির তত্ত্ব জানার পূর্ণ বিজ্ঞান নিহিত রয়েছে, যা প্রত্যেক মানুষের জন্য সর্বতোভাবে কল্যাণকর।
নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ঋচাগুলিকে গ্রহণ করে, তাঁরা মহর্ষি আদ্য ব্রহ্মার মাধ্যমে সমগ্র বিশ্বে তা প্রচার করেন। এই বেদবাণী প্রধানত সাত প্রকার ছন্দে বিন্যস্ত।
উপসংহার
ঋগ্বেদের তিনটি মন্ত্র থেকে স্পষ্ট হয় যে, আকাশে অসংখ্য ঋচা ছন্দরূপী প্রাণ-রশ্মি হিসেবে সদা বিদ্যমান। অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা—এই চার ঋষি সমাধি অবস্থায় পরমাত্মার কৃপায় অন্তরীক্ষস্থ এই ঋচাগুলির মধ্য থেকে মানবজীবনের জন্য প্রয়োজনীয় ঋচাগুলিকে ছেঁকে নিয়ে নিজেদের চিত্তে ধারণ করেন। এই ঋচাগুলিই ক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের রূপ ধারণ করে। এই চার ঋষি কেবল মন্ত্রের সংগ্রাহকই নন, বরং পরমাত্মার কৃপায় তাঁদের বাণী ও অর্থও সম্পূর্ণরূপে উপলব্ধি করেন। পরবর্তীতে তাঁরা এই সমগ্র জ্ঞান মহর্ষি আদ্য ব্রহ্মাকে প্রদান করেন, যার মাধ্যমে জগতের মধ্যে জ্ঞানের প্রবাহ নিরবচ্ছিন্নভাবে অগ্রসর হতে থাকে।
সূত্র — বৈদিক রশ্মিবিজ্ঞানম্
| সায়াণাচার্যকৃত ঋগ্বেদভাষ্যভূমিকা (পৃষ্ঠা ১০) |
“ঋগ্বেদ এবাগ্নেরজায়েত, যজুর্বেদো বায়োঃ, সামবেদ আদিত্যাৎ”—এই শ্রুতি (ঐতরেয় ব্রাহ্মণ ৫।৩২) থেকে বোঝা যায় যে, ঈশ্বর প্রেরক (অনুপ্রেরণাদাতা) হিসেবে আছেন।
অর্থাৎ, বলা হচ্ছে—ঋগ্বেদের প্রকাশ অগ্নি থেকে, যজুর্বেদের প্রকাশ বায়ু থেকে এবং সামবেদের প্রকাশ আদিত্য থেকে হয়েছে।
| নিরুক্ত (ভগবদ্দত্ত পৃ ৩৮৬) |
ঋষি এবং দেবতা—বেদের ঋষি দুই ধরনের:
আন্তরীক্ষ বা দ্যঃলোকস্থ (দ্যোলোকস্থ) দেব ঋষি। {দ্যুঃলোকস্থ} "ঋষ্যঃ সপ্ত দৈব্যাঃ” (ঋগ্বেদ ১০।১৩০।৭)
পৃথিবীতে অবস্থানকারী মানব ঋষি।
দেব ঋষিদের নাম অনুসরণ করেই পার্থিব ঋষিরা নিজেদের নাম রেখেছেন। ইতিহাসে এর দৃঢ় প্রমাণ পাওয়া যায়। (ভারতবর্ষের বৃহৎ ইতিহাস, ভাগ২, পৃ ১৪৮)
মন্ত্রপাঠে যেসব ঋষি নাম এসেছে, তারা মূলত দেব ঋষিদের স্থায়ী নাম। যেমন—বসিষ্ঠ, বিশ্বামিত্র, জমদগ্নি, ভারদ্বাজ ইত্যাদি।
এজন্য যাস্ক ও অন্যান্যজ্ঞরা এই নামগুলোর সাধারণ মানব অর্থ ব্যাখ্যা করেছেন।
বেদে পৃথিবীর মানুষের ইতিহাস নেই। বেদ মন্ত্রগুলো পার্থিব মানব সৃষ্টি হওয়ার আগেই সৃষ্টি হয়েছিল, এবং পার্থিব ঋষিরা ঈশ্বর প্রেরণা ও ব্রহ্মপ্রেম দ্বারা সেগুলো শুনেছেন।
মহাভারত এবং বৃহদ্দেবতায় স্পষ্টভাবে বলা হয়েছে—
(ক)
“যস্য রশ্মিসাহস্ত্রেষু শাখাস্বিব বিধঙ্গমাঃ।
বসন্ত্যাশ্রিত্য মুনযঃ সংসিদ্ধা দৈবতৈঃ সহ ॥”
(খ)
“দেবান্ যথায়থং সর্বান্ নিভেষ্য স্বেষু রশ্মিষু ॥” (বৃহদ্দেবতা ১.৬৩)
অর্থাৎ—সূর্যের রশ্মির সাথে এখনো ঋষি এবং দেবতা বিদ্যমান।
এই দেব এবং ঋষি ভৌত, এবং প্রকৃতির ফল। ঈশ্বরের মহাশক্তি দ্বারা তাদের বহুবিধ ক্রিয়া ঘটে।
তাদের মধ্যেই কখনও মন্ত্র সৃষ্টি হয়েছিল, যেমন—
সহস্তোমাঃ সহছন্দস আভৃতঃ সহপ্রমাঃ ঋষ্যঃ সপ্ত দৈব্যাঃ।
পূর্বেষাং পন্থাম অনুদৃশ্য ধীরা অন্বালেবিরে রথ্যো ন রশ্মীন্॥ ঋ০ ১০।১৩০।৭
(সহস্তোমা:) ঋচা-সমূহসহ, (সহ-ছন্দসঃ:) ছন্দসহ, (সহ-প্রমাঃ:) পরিমাপসহ, (আবৃতঃ:) বিদ্যমান। (সপ্ত দৈব্য ঋষ্যঃ:) সাত জ্ঞানদ্রষ্টা, (ধীরাঃ:) প্রজ্ঞাবান ঋষিগণ। (পূর্বেষাং পন্থাম অনুদৃশ্য:) পূর্বে বিদ্যমান ঋষিদের পথ দেখে, (অনু আলেবিরে:) তা অবলম্বন করে, তারা অবিচলিতভাবে যজ্ঞ সম্পন্ন করে, যেমন লাগাম ধরে ঘোড়াকে চালানো হয়। এই সাত দৈব ঋষি আধ্যাত্মিকভাবে সাত শীর্ষ প্রাণ হিসেবে বিবেচিত। আত্মা: প্রজাপতি, তিনি ১০০ বছর ধরে যজ্ঞ সম্পন্ন করেন। (পদার্থ ভাষ্য হরিশরণ সিদ্ধান্তলঙ্কার)
জয়দেব শর্মাকৃত পদার্থঃ
(সহস্তোমাঃ) স্তোত্রসমূহ, ঋচাসমূহসহ, (সহছন্দসঃ) ছন্দসহ, (সহপ্রমাঃ) পরিমাপসহ প্রমা অনুযায়ী, (আবৃতঃ) উপস্থিত, (সপ্ত দৈব্যাঃ ঋষ্যঃ) সাত দেবীয়, জ্ঞানী ঋষি, (ধীরাঃ) বুদ্ধিমান ঋষিগণ, (পূর্বেষাং পন্থাম অনুদৃশ্য) পূর্বজ্ঞানী ঋষিদের পথ দেখে, (অনু আলেবিরে) সেই পথকে অবলম্বন করে, (রথ্যঃ রশ্মীন্ ন) যেন ঘোড়ার দণ্ড বা লাগাম সমান নিয়মে, তারা প্রতিদিন, ধারাবাহিকভাবে, নিরন্তর যজ্ঞ সম্পন্ন করে।
ব্রহ্মমুনি পরিব্রাজককৃত পদার্থ ভাষ্যঃ
(সহস্তোমাঃ) স্তোত্রবচনসমূহের সঙ্গে, (সহ ছন্দসঃ) ছন্দসমূহের সঙ্গে, (আবৃতঃ) আবর্তনকারী বা নিয়মিত পালনকারী, (সহপ্রমাঃ) পরিমাপসহ, (সপ্ত-দৈব্যাঃ) সাতটি জ্ঞানপ্রদর্শক ঋষি; সাতটি উচ্চতম প্রাণ বা মন-বুদ্ধি-চেতনাসহ, শ্রোতৃ, চোখ ও বাণী সমেত; (পূর্বেষাং পন্থাম্) পূর্বে মুক্ত প্রাপ্তদের পথ অনুধাবন করে, (ধীরাঃ অন্বালেভিরে) মননশীলভাবে অনুপ্রাপ্তি লাভ করে; (রথ্যঃ ন রশ্মীন্) ঠিক যেমন রথসওয়ামী ঘোড়ার লাগাম ধরে পথ অতিক্রম করে।
“অগ্নিবায়ুরবিভ্যস্তু ত্রয়ং ব্রহ্মা সনাতনম্।
দুদোহ যজ্ঞসিদ্ধ্যর্থমৃগ্ যজুঃসামলক্ষণম্॥ বিশুদ্ধমনুস্মৃতি ১।২৩॥”
অর্থ—সেই পরমাত্মা (যজ্ঞসিদ্ধ্যর্থম্) জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রভৃতি সমস্ত ব্যবহারের সিদ্ধির জন্য অথবা জগতের সিদ্ধি অর্থাৎ জগতের সমস্ত রূপের জ্ঞান লাভের জন্য [যজ্ঞে জগতি প্রাপ্তব্যা সিদ্ধিঃ যজ্ঞসিদ্ধিঃ, অথবা যজ্ঞস্য সিদ্ধিঃ যজ্ঞসিদ্ধিঃ] (অগ্নি-বায়ু-রবিভ্যঃ তু) অগ্নি, বায়ু ও রবি নামক ঋষিদের মাধ্যমে ক্রমান্বয়ে (ঋগ্ য়জুঃসামলক্ষণং ত্রয়ং সনাতনং ব্রহ্ম) ঋক্-জ্ঞান, যজুঃ-কর্ম ও সাম-উপাসনারূপ ত্রিবিধ জ্ঞানসম্বলিত ঋগ্বেদ, যজুর্বেদ ও সামবেদ নামক নিত্য বেদসমূহকে (দুদোহ) দোহন করে প্রকাশ করলেন। ॥ ২৩ ॥ -সুরেন্দ্র কুমারজী
অগ্নিবায়ুরবিভ্যন্বিত্যাদি। ব্রহ্ম ঋগ যজুঃসামসংজ্ঞা বেদত্রয়ং অগ্নিবায়ুরবিভ্য আকৃষ্টবান, সনাতনং নিতাম্। বেদাপৌরুষেরত্বপক্ষ এব মনোবভিষতঃ পূর্ব্বকল্পে যে বেদান্ত এব পরমাত্মমূর্তেত্র ঋণঃ সর্ব্বজ্ঞস্য মৃত্যারূঢ়াঃ তানেব কল্পাদৌ অগ্নিবায়ুর বিভ্য আচকর্ষ। শ্রৌতশ্চায়মর্থো ন শঙ্কনীয়ঃ। তথা চ শ্রুতিঃ-অগ্নেঋগ্বেদো বায়োর্যজুর্বেদ আদিত্যাৎ সামবেদ ইতি। আকর্ষণার্থত্বাব্দ হিধাতোলারি-বায়ুরধীণামকথিতকৰ্ম্মতা, কিন্তু অপাদানতৈব। যন্ত্রসিদ্ধ্যর্থং ত্রয়ীসম্পাস্বত্বাৎ যজ্ঞানাম্ আপীনস্থক্ষীরবং বিদ্যমানানামের বেদানামভিব্যক্তি প্রদর্শনার্থম্ আকর্ষণবাচকো গৌণো দুহিঃ প্রযুক্তঃ। ২৩॥ কুল্লুকভট্ট ॥
ভিন্ন এব দেবতা অমিপ্রভৃত্য ইতি নৈরুক্তাঃ সত্যপ্যভিধাননানাত্বে। অতস্তেন দর্শনেন নোচ্যতে। এতাভ্যক্তিস্থভ্যো যজ্ঞসিদ্ধার্থং যাগসংপ্রধানত্বাত্তাসাং চতুর্থী। এয়মৃগবন্ধুঃসামলক্ষণং ব্রহ্ম বেদাখ্যং ছদ্রোহ। দ্বিকর্ম্মকোইয়ং ধাতুঃ, প্রধানং কৰ্ম্ম এয়মপ্রধানেন দ্বিতীয়েন কৰ্ম্মণা ভবি-তব্যম্, ন চ তদন্তি। অতঃ পঞ্চয্যেবেয়মিতি মল্লাফাহে। অগ্ন্যাদিভ্যো দুদোহাক্ষর যদভাবরং। কথং পুনরম্যাদিভ্যো বর্ণাত্মা শব্দো যন্ত্রবাক্যানি ব্রাহ্মণবাক্যানি চ বেস্তুঃ। কিং নোপপয়তে। ক নক্রীয়দৃষ্টা অতীর্ব্বাক্ত মহতি। নাখ্যাতার্থে। বিল্পয়িতুং যুক্তঃ। পঞ্চমী তর্হি কিষর্থং দুহিযাচীতি দ্বিতীয়য়া ভবিতব্যম্। কিক দৃষ্টপ্রমাণবিষোষী প্রাগ বৃত্তোৎর্থ উচ্যবানো যনসঃ পরিতোষমাধত্তে প্রামাণিকানাং পরিহৃতো বিরোধঃ স্বরূপপরত্বাশ্রণেনৈষাযাগমানানৃগ্বেদ এবাগ্নেরজায়ত যজুর্ব্বেদো যাবোঃ সামবেদ আদিত্যাদিতি। অগ্ন্যাদয়োংপি দেবতা ঐশ্বর্য্যভালো নিরতিশয়শক্তিশ্চ প্রজাপতি-স্তত্র কা নামানুপপত্তিঃ। অস্মিন্ দর্শনে পঞ্চম্যপি বিবক্ষাতঃ কারকাণি কথিতা্যত্রাপাদান-সংজ্ঞেতাপাদান বিবক্ষায়াং ভাষ্যে সমর্থিতানি। অন্যদর্শনে কথং চতুর্থী তাবছক্তৈব। অর্থ-বাধাশ্চৈতে, তত্র দ্বিতীয়ং কৰ্ম্মাত্মৈব প্রজাপতিরাত্মানং দুদোহ। দোহনং চাধ্যাপনং পরসংক্রান্তি-সামান্ডেন। অথাপি পঞ্চত্রী তত্ৰাপ্যায়েরা যন্ত্রা আদামৃগ্বেদেহতোহগ্নেরজায়তেত্যুচাতে, যজুর্ব্বেদেহপি ইযেখোজে ত্বেতি। ইড়ন্নং তন্মধ্যস্থানহাদ্বায়না বর্ষদানেন ক্রিয়তে। ঋক্ প্রাণঃ স বায়ুরেব। অত আদিতো বায়ুকাৰ্য্যসম্বন্ধাদ্বায়োরিত্যুপমা। অথবা ব্যবমাত্বিজ্যৎ বহুপ্রকারান্চেষ্টাশ্চ সর্ব্বা বায়ো-রিত্যনেন সাহান্তেন বায়োর্জ্জন্ম যজুর্ব্বেদস্যানধিকারস্য সামগীত্যযোগ্য জাদুত্তমাধ্যয়নানি সাহাস্থ্যক্ত-বস্থানশ্চ্যদিত্য ইতি। ২৩॥ ভাষ্যকার মেধাতিথি গৌতম॥

No comments:
Post a Comment
ধন্যবাদ