সামবেদ ৬২৭ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

06 October, 2022

সামবেদ ৬২৭

[পরমাত্মা ও বিদ্বানগণের নিকট প্রার্থনা]

৷৷ ঋষি: শতং বৈখানসাঃ ৷ দেবতা: অগ্নিঃ পরমানঃ ॥ ছন্দ: গায়ত্রীঃ ॥ স্বর: যজ্ঞঃ ॥

অগ্ন আয়ূংষি পবস আসুবোজমিষং চ নঃ। 

আরে বাধস্ব দুচ্ছুনাং ॥

পদার্থঃ হে (অগ্নে) অগ্রনায়ক পরমাত্মা অথবা বিদ্বান! তুমি (আয়ূংষি) আমাদের জীবনকে ['প্রাণঃ স আয়ুঃ' শত০ ৫।২।৪।১০; 'লিঙর্থে লেট্' অষ্টা০ ৩।৪।৭] (পবসে) পবিত্র করো। (নঃ) আমাদের জন্য (ঊজম) বল ও প্রাণশক্তি (ইষং চাঁ) এবং বিজ্ঞানকে (আসুব) চতুর্দিক থেকে প্রেরিত করো। (দুষ্টুনাম্”) পাবপ্রবৃত্তি ও দুর্গতিকে [য়ঃ পাপং কাময়তে স বৈ দুচ্ছুনা' জৈ০ ব্রা০ ১।৯৩] (আরে) দূরে [‘আরে দূরনাম' নিঘ০ ৩।২৬] (বাধস্ব) সরিয়ে দাও ॥
সরলার্থঃ হে অগ্রনায়ক পরমাত্মা অথবা বিদ্বান ! তুমি আমাদের জীবনকে পবিত্র করো। আমাদের জন্য বল ও প্রাণশক্তি এবং বিজ্ঞানকে চতুর্দিক থেকে প্রেরিত করো। সকল পাপপ্রবৃত্তি ও দুর্গতিকে দূরে সরিয়ে দাও ॥
এই মন্ত্রে অর্থশ্লেষ অলঙ্কার হয়েছে ॥
ভাবার্থঃ সকল মানবের উচিত, পরমাত্মার উপাসনা করে, বিদ্বান ব্যক্তির সঙ্গ করে, জীবনে পবিত্রতা এনে–বল, প্রাণশক্তি, বিজ্ঞান প্রভৃতির সঞ্চয় করে দুঃখ, দুর্গতিকে বিনষ্ট করা ॥
সামবেদ ৬২৭


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

রামায়ণ সন্দর্শিকা

সমগ্র বিশ্বে নিম্নলিখিত ৩টি গ্রন্থ সর্বাধিক শ্রেষ্ঠ— (১) বেদ (২) রামায়ণ (৩) মহাভারত। এই তিনটি গ্রন্থের প্রভাব কেবল ভারতবর্ষেই নয়, বরং সমগ্...

Post Top Ad

ধন্যবাদ