ঋগ্বেদ ৬/৪৭/১৮ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

02 January, 2024

ঋগ্বেদ ৬/৪৭/১৮

रू॒पंरू॑पं॒ प्रति॑रूपो बभूव॒ तद॑स्य रू॒पं प्र॑ति॒चक्ष॑णाय। 

इन्द्रो॑ मा॒याभिः॑ पुरु॒रूप॑ ईयते यु॒क्ता ह्य॑स्य॒ हर॑यः श॒ता दश॑ ॥१८॥

ঋগ্বেদ ৬/৪৭/১৮

রূ॒পংরূ॑পং॒ প্রতি॑রূপো বভূব॒ তদ॑স্য রূ॒পং প্র॑তি॒চক্ষ॑ণায়।

ইন্দ্রো॑ মা॒য়াভিঃ॑ পুরু॒রূপ॑ ঈয়তে যু॒ক্তা হ্য॑স্য॒ হর॑য়ঃ শ॒তা দশ॑ ॥১৮॥

স্বরসহ পদপাঠ (স্বরচিহ্নসহ)

রূ॒পম্ঽরূ॑পম্ । প্রতি॑ऽরূপঃ । ব॒ভূ॒ব॒ । তৎ । অ॒স্য॒ । রূ॒পম্ । প্র॒তি॒ऽচক্ষ॑ণায় । ইন্দ্রঃ॑ । মা॒য়াভিঃ॑ । পু॒রু॒ऽরূপঃ॑ । ঈ॒য়॒তে॒ । যু॒ক্তাঃ । হি । অ॒স্য॒ । হর॑য়ঃ । শ॒তা । দশ॑ ॥

পদার্থঃ- (রূপং রূপং) (প্রতিরূপঃ) দতাকার বর্ত্তমানঃ (বভূব) বভতি (তৎ) (অস্য) জীবাক্মানঃ (রূপম্) (প্রতিচক্ষণাম্)প্রত্যক্ষ কথনায় (ইন্দ্র) জীবঃ (মায়াভিঃ) প্রজ্ঞাভিঃ (পুরুরূপঃ) বহুশরীরধারণের বিবিধরূপ (ঈয়তে) (যুক্তাঃ) (হি) খলু (অস্য) দেহিনঃ (হরয়ঃ) অশ্বা ইবোন্দ্রিয়ানবন্তঃ করণপ্রাণাঃ (শতা) শতানি (দশ)।।
ভাবার্থ- হে মনুষ্য! যথা বিদ্যুৎ পদার্থং পদার্থং প্রতি তদ্রূপা বভতি, তথৈব জীবঃ শরীরং শরীরং প্রতিতৎস্বভাবো জায়তে যদা বাহ্য বিষয়ং দুষ্ঠুমিচ্ছতি তদাতদ্দৃষ্টা তদাকারং জ্ঞানমস্য জায়তে যা অস্য শরীরে বিদ্যুৎসহিতা অসংখ্যা নাড্যঃ সস্তি তাভিরয়ং সর্বস্য শরীরস্য সমাচারং জানতি। (মহর্ষি দয়ানন্দ সরস্বতী ভাষ্য বঙ্গানুবাদ)।।

যেমন বৈদ্যুতিক শক্তি যে বস্তুতে যায় তারই রূপ গ্রহন করে সেইরূপ জীবাত্মা কর্মের প্রবাহে জন্মজন্মান্তরে যেমন শরীর গ্রহন করুক না কেন, তখন তদাকার বৃত্তি লাভ করে,যেমন যেমন বাহ্যবস্তুর সংস্পর্শে যায় তার থেকে তদাকার জ্ঞানলাভ হয়। বিজলীশক্তি যেমন অসংখ্য তারের মধ্যে দিয়ে পবাহিত হয়,তেমনি আমাদের শরীরস্হ অংসখ্য নাড়ীতে যে চিৎশক্তি প্রবাহিত হচ্ছে তার কেন্দ্রস্হুল অন্তঃকরণ। জীবাত্মা ঐ কেন্দ্রে বসেই শরীরস্হ নাড়ীর মধ্য দিয়ে যেমন চিৎশক্তির প্রবাহে জীবনশক্তি ক্রয়াশীল থাকে, তেমনি চিদ্প্রবাহের যে অসংখ্যধারা বা রশ্মি আছে, তারই সহায়তায় সমস্ত জ্ঞানলাভ করে। জীবাত্মা চিদবিন্দুর যে কেন্দ্রে থাকে সেইখান থেকেই উৎক্রমণের পথ। জীবাত্মা যতক্ষণ না ঐ উৎক্রমণের পথে গিয়ে পরমাত্মার সঙ্গে মিলিত হয়, সেই সেই শরীরের অন্তঃকরণের ঘাটে বসেই জীবাত্মা দেশকালপাত্রানুযায়ী তদাকার বৃত্তি, সংস্কার ও জ্ঞানলাভ করে সেই সেই শরীরের কার্য নির্বাহ করে থাকে।

পদার্থ: হে মনুষ্যগণ! যে (ইন্দ্রঃ) জীব (মায়াভিঃ) বুদ্ধিসমূহের দ্বারা (প্রতিচক্ষণায়) প্রত্যক্ষ বর্ণনার জন্য (রূপংরূপম্) প্রত্যেক রূপের (প্রতিরূপঃ) প্রতিরূপ, অর্থাৎ তার স্বরূপ অনুসারে বর্তমান (বভূব) হয় এবং (পুরুরূপঃ) বহু শরীর ধারণ করার ফলে নানাবিধ রূপযুক্ত (ঈয়তে) প্রাপ্ত হয়, (তৎ) সেই (অস্য) এই শরীরের (রূপম্) রূপ। আর যে (অস্য) এই জীবাত্মার (হি) নিশ্চয়ই (দশ) দশ সংখ্যাবিশিষ্ট এবং (শতা) শত সংখ্যাবিশিষ্ট (হরয়ঃ) অশ্বসম ইন্দ্রিয়, অন্তঃকরণ ও প্রাণসমূহ (যুক্তাঃ) সংযুক্ত হয়ে শরীর ধারণ করে, সেটিই তার সামর্থ্য। ॥১৮॥

পদার্থঃ সংস্কৃত

(রূপংরূপম্) (প্রতিরূপঃ) তদাকারবর্তমানঃ (বভূব) ভবতি (তৎ) (অস্য) জীবাত্মনঃ (রূপম্) (প্রতিচক্ষণায়) প্রত্যক্ষকথনায় (ইন্দ্রঃ) জীবঃ (মায়াভিঃ) প্রজ্ঞাভিঃ (পুরুরূপঃ) বহুশরীরধারণেন বিবিধরূপঃ (ঈয়তে) (যুক্তাঃ) (হি) খলু (অস্য) দেহিনঃ (হরয়ঃ) অশ্বা ইবেন্দ্রিয়াণ্যন্তঃকরণপ্রাণাঃ (শতা) শতানি (দশ) ॥১৮॥

ভাবার্থ (জয়দেব শর্মা)
রাজা ও জীবাত্মার বর্ণনা। তিনি (ইন্দ্রঃ) ঐশ্বর্যবান্ পুরুষ (রূপং রূপং) প্রত্যেক রূপ, অর্থাৎ প্রজার প্রত্যেক ব্যক্তির (প্রতি। রূপং) প্রতিনিধি (বভূব) হোন। (অস্য) এই রাজার (তৎ) সেই রূপ (প্রতি-চক্ষণায়) প্রত্যক্ষে দেখার ও বলার জন্য। (ইন্দ্রঃ) সেই ঐশ্বর্যবান্ পুরুষ (মায়াভিঃ) নিজের নানাবিধ বুদ্ধি ও নানাবিধ শক্তির দ্বারা (পুরু-রূপঃ ঈয়তে) বহুরূপে পরিচিত হন। কারণ (অস্য) তাঁর অধীনে (শতা দশ) হাজার হাজার (হরয়ঃ) মানুষ (যুক্তাঃ) নিযুক্ত থাকে।

অনুরূপভাবে (ইন্দ্রঃ) জীবাত্মাও বিদ্যুতের ন্যায় (রূপং রূপং প্রতিরূপঃ বভূব) প্রত্যেক প্রাণীর রূপে তদাকার হয়ে বিরাজমান থাকে। (তৎ অস্য রূপং প্রতি-চক্ষণায়) তাঁর সেই রূপ সকলের নিকট প্রকাশিত নয়; তা গুরুর উপদেশে উপলব্ধি করার এবং অধ্যাত্মদৃষ্টিতে দর্শন করার বিষয়। সেই জীবাত্মা (মায়াভিঃ) নানাবিধ বুদ্ধি ও সংকল্পের দ্বারাই (পুরু-রূপঃ ঈয়তে) নানারূপে পরিচিত হন। (অস্য) তাঁর শাসনে, এই দেহের মধ্যেই (দশ শতা হরয়ঃ) দশ শত প্রাণগণ অশ্ব বা ভৃত্যের ন্যায় (যুক্তাঃ) যুক্ত হয়ে জ্ঞানতন্তু ও শক্তিতন্তুরূপে কার্য সম্পাদন করে।


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ঋগ্বেদ ৯/১৩/৯

ঋষি | দেবতা | ছন্দ | স্বর অসিতঃ কাশ্যপো দেবলো বা ঋষিঃ॥ পবমানঃ সোমো দেবতা॥ ছন্দঃ—১— ৩, ৫, ৮ গায়ত্রী। ৪ নিচৃদ্ গায়ত্রী। ৬ ভুরিগ্গায়ত্রী। ৭ ...

Post Top Ad

ধন্যবাদ